নিজস্ব প্রতিবেদক।।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে নির্মিত আধুনিক ফুটওভার ব্রিজটি শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর রোড করিডোরের নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
ডিএসসিসি সরাসরি তত্ত্বাবধানে নির্মিত এই ব্রিজটির ব্যয় হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ২৫৮ টাকা।৪২ মিটার দৈর্ঘ্য এবং ২০ ফুট প্রশস্ত ব্রিজটিতে পথচারীদের সুবিধার্থে চলন্ত সিঁড়ি (Escalator) এবং দুই পাশে ৭ ফুট প্রশস্ত সাধারণ সিঁড়ি সংযোজিত করা হয়েছে।এছাড়া ব্রিজের পূর্ব পাশে নূর ম্যানশন ও পশ্চিম পাশে নিউ সুপার মার্কেটের সাথে সরাসরি সংযোগ রয়েছে।রাতের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের জন্য আধুনিক লাইটিং ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
ফুটওভার ব্রিজ উদ্বোধনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘নিউমার্কেটের মতো জনাকীর্ণ এলাকায় এই ব্রিজ জনসাধারণের যাতায়াতের ভোগান্তি কমাবে। তবে ব্রিজে কোনো অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না।’ ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, ‘পবিত্র রমজানে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করুন এবং মার্কেট এলাকা পরিচ্ছন্ন রাখুন।’
বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির অধীনে মোট ৩১টি ফুটওভার ব্রিজ রয়েছে।নিউমার্কেট ব্রিজের মাধ্যমে দীর্ঘদিনের যানজট নিরসন হবে এবং পথচারীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন বলে আশা প্রকাশ করেছে ডিএসসিসি।
![]()






















































সর্বশেষ সংবাদ :———