নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন-কোরআন শুয়ে শপথ করিয়ে কাউকে বলতে মানা!

নিজস্ব প্রতিবেদক:-নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে (৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে কাউকে না জানাতে ধর্ষণ শেষে ওই ছাত্রীকে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয়।

রবিবার (৩ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুই জনের নাম উল্লে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।অভিযুক্তরা হলো, উপজেলার চনপাড়ার রফিকুল ইসলামের ছেলে আল মাহি (২২) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আসলাম (১৮)।

ওই ছাত্রীর মা উল্লেখ করেন, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার পড়ে। ওই ছাত্রী রফিকুলের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এসময় তার সঙ্গে পড়তে যেত আল মাহি। শিক্ষক রফিকুল ও তার ছাত্র আল মাহি দুজন বিভিন্ন সময় ছাত্রীকে উত্ত্যক্ত করতো। গত ২৯ জুলাই রাত ৮টায় প্রাইভেট পড়া শেষে রফিকুল ও আল মাহি মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে ওই ছাত্রীকে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।

ওই ছাত্রীর মা বলেন, ‘কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানোর কারণে বাসায় এসে আমার মেয়ে কিছু বলেনি। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানোর পর জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। পরে আমার মেয়ে সব জানায়।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাধার বলেন, ‘ওই ছাত্রীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন