নয় মাসেই চোখ ধাঁধানো পরিবর্তন লাভলু গাজীর–!

বরিশাল প্রতিনিধি।।নয় মাসেই চোখ ধাঁধানো পরিবর্তন লাভলু গাজীর অভিযোগটা এসেছে খোদ বিএনপি থেকেই। লিখিতভাবে যা দেওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আট নেতার স্বাক্ষর রয়েছে সেখানে।কমিটির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা।শেখ হাসিনার পতনের পর টেন্ডারবাজি,সন্ত্রাস আর দখলের অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে।সেই দুই নেতার একজন জেলা বিএনপির সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু গাজী। ৫ আগস্টের আগেও যিনি চলতেন রিকশা কিংবা মোটরসাইকেলে।কথায় কথায় বলতেন আর্থিক সংকটের কথা। মাত্র ৯ মাসেই বদলে গেছে সেই চিত্র।লাভলু এখন ব্যবহার করেন একাধিক দামি গাড়ি।পরিবার নিয়ে বেড়াতে যান বিদেশে।হয়েছেন ইটভাটাসহ বিপুল অর্থ সম্পদের মালিক। ছেলে নেমেছে গাড়ির ব্যবসায়।সব মিলিয়ে চোখ ধাঁধানো পরিবর্তন তার।ক্ষমতার দাপট দেখাতে গিয়ে দিয়েছেন খেসারতও।রাজধানীতে উবার চালককে মারধর করে দিতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় তার বাড়ি উবার চালকদের ঘেরাও করার সেই ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।লাভলু গাজী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে বলে দাবি তার।

ভাইয়ের জোরে রাজনীতি,সরিয়েছেন জিয়ার মাজারের সেতু : লাভলুর বড় ভাই বাবুল গাজী ছিলেন জেলা বিএনপির সভাপতি।১৫ ফেব্রুয়ারির এমপি এই ভাইয়ের ক্ষমতায় ছাত্রদলের সভাপতি হন লাভলু।ভাইয়ের মৃত্যুর পর হন জেলা বিএনপির সদস্য সচিব।এসব তথ্য রয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রে জমা হওয়া একাধিক লিখিত অভিযোগে।১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়ার সেতু সংসদ ভবন এলাকা থেকে খুলে নিয়ে যাওয়া হয় সিলেটে।মাজারে যাতে কেউ যেতে না পারে সেজন্যই ছিল ওই ব্যবস্থা।উপ-ঠিকাদার হিসাবে মাত্র ছয় লাখ টাকার টেন্ডারে সেতুটি সরিয়ে সিলেটে নিয়ে যান বাবুল গাজী।তাকে সহায়তা করেন ছোট ভাই লাভলু। পিরোজপুরের এক বিএনপি নেতাকে দেওয়া কারণ দর্শাও নোটিশের জবাবে উঠে এসেছে বিষয়টি।আরো কয়েকজন সিনিয়র নেতাও স্বীকার করেছেন এর সত্যতা।আন্দোলন-সংগ্রামে তেমন ভূমিকা না থাকলেও বিএনপি নেতা হিসাবে লাভলু এখন সবচেয়ে বড় সুবিধাভোগী-এমনটাই বলছেন তারা।

অভিযোগ অস্বীকার করে লাভলু গাজী বলেন, মাজারের সেতু সরানোর সময় আমি কলেজছাত্র ছিলাম।কী ঘটেছে না ঘটেছে বিস্তারিত জানি না। ভাইয়ের জোরে নয়,দলের প্রতি আমার ত্যাগের কারণেই ছাত্রদলের সভাপতি পদ পেয়েছিলাম।

লাভলুর বাড়িতে পোড়ে আ.লীগ নেতার গাড়ি : গত ২ অক্টোবর রহস্যজনক আগুনে পোড়ে পিরোজপুর শহরে লাভলুর বাড়িতে থাকা তার ব্যবহারের গাড়ি। আওয়ামী সন্ত্রাসীরা সেটি পুড়িয়ে দিয়েছে বলে তখন অভিযোগ করেন লাভলু।পরে জানা যায় পুড়ে যাওয়া গাড়ির (ঢাকা-মেট্রো-চ-১১-৭২৫১) মালিক সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিকদার শরিফুজ্জামান মনির। যার বিরুদ্ধে রয়েছে নারী নির্যাতন ও মাদক বাণিজ্যের অন্তত ১০টি মামলা। বর্তমানে পলাতক এই মনিরের যাবতীয় ব্যবসা লাভলু সামলাচ্ছেন এমন আলোচনাও রয়েছে।জুলাই বিপ্লবের পর আরও একটি গাড়ি নিয়ে বিতর্কে জড়ান লাভলু।গত বছরের ১৫ আগস্ট ঢাকার বারিধারার ‘কার সিলেকশন’ থেকে বিক্রি হয় প্রায় কোটি টাকা দামের একটি হেরিয়ার গাড়ি। ২০১৯ মডেলের এই গাড়ি বিক্রির রশিদে ছিল লাভলু গাজী ও তার শ্যালক শামিমের নাম। ঠিকানার জায়গায়ও লেখা ছিল দুজনের ঠিকানা।পরে গাড়ির রেজিস্ট্রেশনে মালিক হিসেবে শামিমের নাম এলেও আগাগোড়া সেটি ব্যবহার করেন লাভলু। আওয়ামী লীগের প্রভাবশালী এক পলাতক নেতা নাকি তাকে দিয়েছেন গাড়িটি।

লাভলু গাজীর ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার বাসায় গিয়ে জানা যায়,এটিসহ তার পরিবারের ব্যবহৃত গাড়ির সংখ্যা এখন একাধিক।একসময় বিদেশে ছিলেন লাভলুর শ্যালক শামিম। বর্তমানে বিক্রমপুর এলাকায় ছোটখাটো ব্যবসা করছেন তিনি। প্রায় কোটি টাকা দামের হেরিয়ার গাড়ি কেনার সক্ষমতা তার আছে কিনা তা তদন্তের দাবি উঠেছে দল থেকেই।

অভিযোগ সম্পর্কে লাভলু গাজী বলেন,আমার বাড়িতে পুড়ে যাওয়া গাড়িটি ছিল ভাড়ার গাড়ি।ঢাকার রেন্ট-এ কার মালিক রাসেল সিকদারের কাছ থেকে সেটি ভাড়া এনেছিলাম।গাড়িটি পিরোজপুরের কোনো আওয়ামী লীগ নেতার কিনা তা জানা নেই।আমি কোনো হেরিয়ার গাড়ি কিনিনি।আমাদের পরিবারে এমনিতেই ৪-৫টি গাড়ি।সবই আমার বিরুদ্ধে অপপ্রচার।

টেন্ডারবাজি,পদবাণিজ্য, বিরুদ্ধে গেলেই বহিষ্কার : পিরোজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন,৫ আগস্টের পর সবধরনের ঠিকাদারি কাজে আধিপত্য খাটান লাভলু।জেলা সদরসহ সবকটি উপজেলায় একই পরিস্থিতি।আওয়ামী লীগের প্রভাবশালী ঠিকাদারদের সাথে গোপন সমঝোতায় তাদের ফেলে যাওয়া শতকোটি টাকার ঠিকাদারি কাজ নিজের ঘনিষ্ঠ লোকজনকে দিয়ে করানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঠবাড়িয়ার এক বিএনপি নেতা বলেন,সম্প্রতি লটারিতে ভান্ডারিয়া পৌরসভার ১৬ লাখ টাকার কাজ পেয়েছি।ফোন করে কাজটি দিয়ে দিতে বলেন লাভলু।রাজি না হওয়ায় ভান্ডারিয়ায় আমাকে কাজ করতে না দেওয়ার হুমকি দেন তিনি। বিভিন্ন উপজেলা,পৌর এমনকি ইউনিয়ন কমিটির দলীয় পদ নিয়ে বাণিজ্য করার অভিযোগও রয়েছে লাভলুর বিরুদ্ধেনেছারাবাদ উপজেলায় ২৩ ও পৌর বিএনপিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিএনপির কমিটিতে।স্থানীয় বিএনপির এক নেতা বলেন,যুগ্ম আহ্বায়কের এই সংখ্যাই প্রমাণ করে কী পরিমাণ বাণিজ্য হয়েছে এখানে পদ-পদবি নিয়ে।একই অভিযোগ রয়েছে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও।বিএনপির চেয়ে ‘জাতীয়তাবাদী লাভলু দল’ প্রতিষ্ঠায় যেন ব্যস্ত এই নেতা।যে কারণে দলের কেউ তার বিরুদ্ধে কথা বললেই বহিষ্কার কিংবা তার পদ-পদবি স্থগিত করেন তিনি।যার সর্বশেষ সংযোজন নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব।ভোটের মাধ্যমে স্বরূপকাঠি কলেজ কমিটি গঠনের দাবি জানানোর পরদিনই পদ-পদবি স্থগিতের চিঠি পান তিনি।তথ্যানুসন্ধানে জানা গেছে,পুরো জেলায় এমন অন্তত ছয় জনকে বহিষ্কার কিংবা পদ-পদবি স্থগিত করেছেন লাভলু।

অভিযোগ অস্বীকার করে লাভলু গাজী বলেন,একসময় ঠিকাদারি করলেও এখন আর করি না।অতএব টেন্ডারবাজির প্রশ্নই আসে না।পদবাণিজ্যের অভিযোগও সত্য নয়।যারা অপকর্ম করেছে তারাই দল থেকে বহিষ্কার হয়েছে।আমার কোনো ইটভাটা নেই।ছেলে তার বন্ধুর শোরুমের গাড়ি অনলাইনে বিক্রি করে।তার নিজের কোনো শোরুম নেই। দল করতে গিয়ে গত ১৬ বছরে কম করে হলেও ১০ বার জমি বিক্রি করে সংসার চালিয়েছি।আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই।আমাকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    • newadminnewadmin
    • মার্চ ১১, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের চলাফেরা,বক্তব্য ও আচরণে মার্জিত ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।একই সঙ্গে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রেও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান,প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দেন—যার যে দায়িত্ব, তার বাইরে কেউ যেন কোনো বিষয়ে মন্তব্য না করেন।গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলেন তিনি। সভা শুরু হয় বেলা সোয়া ১১টায় এবং শেষ হয় দুপুর ১টায়। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন। সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সভার মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ এবং অন্য পাশে ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,বিএনপির নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।   তিনি বলেন, “ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।” প্রধানমন্ত্রী সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরেন।তিনি জানান,দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। সামনে ডেঙ্গুর মৌসুম বিবেচনায় নিয়ে দেশব্যাপী পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি। সভায় জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তবে যেসব বিষয় বাস্তবায়নযোগ্য,সরকার সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা
    • newadminnewadmin
    • মার্চ ৯, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।দলের দুর্দিনে রাজপথে আন্দোলন করেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন—বিএনপির এমন অনেক ত্যাগী ও প্রবীণ নেতা এবার এমপি বা মন্ত্রী হতে পারেননি।আবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের প্রভাবশালী অনেক মন্ত্রীও তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে কোনো পদ পাননি।ফলে দলের এই জ্যেষ্ঠ নেতাদের জন্য ভবিষ্যতে কোনো রাজনৈতিক পুরস্কার অপেক্ষা করছে, নাকি তারা ধীরে ধীরে রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে পড়ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণার পর থেকেই দলীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে এ আলোচনা তুঙ্গে। নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ৪৯ জনের মধ্যে ৪০ জনই নতুন মুখ।এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।নবীনদের ওপর আস্থা রাখলেও মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য,যারা অতীতে খালেদা জিয়ার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাদ পড়া হেভিওয়েটরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন,গয়েশ্বর চন্দ্র রায় এবং ড. আব্দুল মঈন খান মন্ত্রিপরিষদে জায়গা পাননি। এছাড়া স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সেলিমা রহমানের নামও নেই মন্ত্রীদের তালিকায়। তারেক রহমানের নির্বাসনকাল এবং খালেদা জিয়ার কারাবাসের সময় দলকে সক্রিয় রাখতে এসব নেতার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তবে মন্ত্রিপরিষদে স্থান না পেলেও মির্জা আব্বাস,নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব না পাওয়ার বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন,“মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার বিষয়টি দেখছেন দলের চেয়ারম্যান।এটা নিয়ে আমার মন্তব্য না করা ভালো।”   যুগপৎ সঙ্গীদের ক্ষোভ নতুন মন্ত্রিসভায় তারেক রহমান বিএনপির জোটের শরিক ও তরুণ নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন।গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি,গণঅধিকার পরিষদের নুরুল হক নুর…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 4 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 18 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 37 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 40 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 32 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 28 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 60 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 29 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 26 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 53 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 9 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 39 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 9 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 41 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 29 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 32 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 20 views
    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 24 views
    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 40 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 41 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 43 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 33 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 14 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 32 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 52 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 43 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 51 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 42 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 44 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 51 views
    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 48 views
    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 53 views
    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 37 views
    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 31 views
    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 47 views
    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 36 views
    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের