নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে নবনির্বাচিত সরকারের সঙ্গে ভারতের প্রথম কূটনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছে।নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও,দুই দেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
ভারত বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।এছাড়া দুই দেশের সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা এবং পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———