নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডের প্রায় ১১ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক।।নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডের প্রায় ১১ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এসব প্রার্থীর ভাইভা শুরু করা হতে পারে।

পিএসসি’র একটি সূত্র বলেছেন,উপ সহকারী কৃষি কর্মকর্তা,উপ সহকারী ভূমি কর্মকর্তা,বিভিন্ন টেকনিক্যাল স্কুলের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। এসব প্রার্থীদের ভাইভা ডিসেম্বরের মাঝামাঝি শুরুর পরিকল্পনা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বলেন, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ ডিসেম্বর।এর পর প্রায় ১১ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। ১৩ ডিসেম্বর প্রার্থীদের ভাইভা শুরু হতে পারে।’

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘১২তম গ্রেড থেকে নিয়োগ প্রক্রিয়া পিএসসির অধীনে হয়। এ ধরনের প্রায় ১১ হাজার প্রার্থীর ভাইভা দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই এসব প্রার্থীর ভাইভা শুরু করা হবে।’

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন