নিজস্ব প্রতিবেদক।।নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।
আইজিপি পদে নিয়োগের আগে মো. আলী হোসেন ফকির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন।
![]()




















































সর্বশেষ সংবাদ :———