নিজস্ব প্রতিবেদক।।নড়াইল, সিলেট ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজদের সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়,প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তিন সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত থাকবে।
সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি হওয়া বিচারকরা হলেন— নড়াইলের জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার,সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী এবং চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে এবং প্রধান বিচারপতি নির্ধারিত তারিখে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
![]()

















































সর্বশেষ সংবাদ :———