নড়াইল প্রতিনিধি।।নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খলিল রহমান,তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ওসি মিয়া এবং ফেরদৌস হোসেন।তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো বিস্তারিতভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।এর জেরে ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন, পরে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনাস্থলে অভিযান চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিস্তারিত পরে জানানো হবে।
![]()

















































সর্বশেষ সংবাদ :———