দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না-শিক্ষামন্ত্রী, ডা. দীপু মনি

কুমিল্লা প্রতিনিধি।।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাইলেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না।প্রথমেই সরকারিকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে,সেখানে সরকারিকরণ হওয়ার পরে শিক্ষার মান কি কমেছে?না বেড়েছে?আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়তঃ সারাদেশের এতো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে।

বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি আরো বলেন,দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু আর তা বাস্তবায়ন করছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হতো,আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষা ব্যবস্থায়।বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই তা ফটোশপ করে,এডিট করে তা ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে,আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই।

রাষ্ট্রপতির প্রেস সচিব ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিনসহ শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন