চট্টগ্রাম ব্যুরো।।চট্টগ্রামের সমাজবিজ্ঞানী ও সমাজকর্মী দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) এয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য।
লিটা তার শিক্ষাজীবন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান (বিএসএস অনার্স) ও সমাজবিজ্ঞান (এমএসএস) মাস্টার্স সম্পন্ন করেছেন।তিনি পূর্বে চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনের অগ্রযাত্রায় লিটা বহুবার গ্রেফতার ও কারাবরণ করেছেন।তিনি উল্লেখ করেছেন,২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভে অংশগ্রহণের কারণে মোট ৬টি মামলা হয়েছে এবং মোট প্রায় ৪০০ দিন জেল-জুলুমের শিকার হয়েছেন।
লিটা বলেন, “অবিবাহিত থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে দীর্ঘ সময় জেল ও নির্যাতনের শিকার হয়েছি।দল আমাকে সুযোগ দিলে আমি আমার মেধা ও মনোনয়নের মাধ্যমে দেশ ও জনতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করব, ইন শা আল্লাহ।”
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
![]()




















































সর্বশেষ সংবাদ :———