দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর দুমকি উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খান জেলখানায় মৃত্যু বরণ করেছেন।পরিবারের দাবি,শফিক খানের মৃত্যু স্বাভাবিক নয়; এটি ক্রমাগত অবহেলা এবং নিপীড়নের ফল।
জানা যায়,শফিক খান পূর্বে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছিলেন।মেরুদণ্ডসহ ২৬টি স্থানে ফ্রাকচার ছিল।অসুস্থ অবস্থায় ঢাকায় অবস্থান করার সময় ২০২৫ সালের ১১ আগস্ট দুমকি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
জেলে থাকার সময় শফিক খান দু’বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং হাসপাতালে ভর্তি হন।তারপরও তিনবার জামিন পাওয়ার পরেও বারবার পুনরায় গ্রেপ্তার করা হয়।সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি,জামিন শুনানিতে চিকিৎসার আবেদন জানানো হলেও ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করেন।
সেই রাতেই তিনি তৃতীয়বার হার্ট অ্যাটাকে মারা যান।
পরিবার ও স্থানীয় নেতারা অভিযোগ করছেন, শফিক খানের মৃত্যুর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক অবহেলা রয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, কি এই মৃত্যুর জন্য সরকারের, প্রশাসন ও বিচার বিভাগের কেউ দায় এড়িয়ে যেতে পারবে কি না।
![]()






















































সর্বশেষ সংবাদ :———