পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান গত বুধবার (৫ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন। সেই কমিটিতে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়। সিনিয়র হওয়ার পরও আরমিন আহমেদকে কমিটিতে সভাপতি করা হয়নি। এ নিয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

এদিকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে দুধ দিয়ে নিজের গোসল করার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। তিনি পোস্টে লিখেছেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত এক বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম। ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed