নিজস্ব প্রতিবেদক।।দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেনের মোবাইল ফোন,নগদ টাকা ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই আসামি শাহজাদা ও রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়,গত শনিবার রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন।এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে।একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস ও একটি আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন,নগদ ১৫ হাজার টাকা এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর এ বিষয়ে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে শাহজাদা ও রুবেলকে গ্রেফতার করে।মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 📰
![]()


















































সর্বশেষ সংবাদ :———