কক্সবাজার প্রতিনিধি।।কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিজয়ী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদে যাচ্ছে।ফলে সরকার গঠনের জন্য অন্য কোনো দলের সঙ্গে জোট করার প্রয়োজন বা প্রশ্ন নেই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে প্রাপ্ত নির্বাচনী ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন,বিভিন্ন সূত্র,গণমাধ্যম এবং দলের নির্বাচনী সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাচ্ছে।এতে দল এককভাবেই সরকার গঠন করতে সক্ষম হবে। তিনি জানান,সরকার গঠনের ক্ষেত্রে কোনো কোয়ালিশন বা জোটের প্রয়োজন কিংবা সুযোগ নেই।
তিনি আরও বলেন,বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সহযোগীদের নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে এবং সরকার গঠনের ক্ষেত্রেও সেই রাজনৈতিক অঙ্গীকার বজায় রাখা হবে।তবে ‘জাতীয় সরকার’ বলতে সংসদের সব দলকে অন্তর্ভুক্ত করা বোঝায় না; বরং ঐকমত্যের ভিত্তিতে আন্দোলনের সহযোগীদের নিয়েই সরকার গঠন করা হবে।
সংসদে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,সুশাসন নিশ্চিত করতে দায়িত্বশীল ও প্রাণবন্ত বিরোধী দল থাকা জরুরি।এতে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য ও জবাবদিহিতা বজায় থাকবে।
বিজয় উদযাপন প্রসঙ্গে তিনি বলেন,বিএনপি কোনো ধরনের বিজয় উল্লাস করবে না।জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়নে কাজ করাই এখন দলের প্রধান দায়িত্ব।জনগণের সমর্থন থেকেই এ বিজয় এসেছে বলে দাবি করে তিনি প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
কক্সবাজার-১ আসনের বেসরকারি ফলাফলে সালাহউদ্দিন আহমদ ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন এবং ভোটকেন্দ্র ছিল ১৭৭টি।
![]()















































সর্বশেষ সংবাদ :———