সারাদেশ

দিয়াবাড়ি লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ৪:০৪:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (৪ মে) বিকাল সাড়ে তিনটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন,আশরাফুল ইসলাম ও জিহাদ।তারা দুজন মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান,শনিবার দুপুরে ৫ বন্ধু মিলে লেকে গোসল করতে নামে।একপর্যায়ে লেকের মাঝখানে চলে যায় তারা।এসময় হঠাৎ দুজন পানিতে ডুবে যায়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টঙ্গি ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী বলেন, মরদেহগুলো থানায় নিয়ে যাওয়া হবে।পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান