নিজস্ব প্রতিবেদক।।দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে একটি পক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে।বিবৃতিতে দাবি করা হয়,সরকারের ঘোষিত মাদকবিরোধী অবস্থানের অংশ হিসেবেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেছিলেন।
বিবৃতিতে বলা হয়,প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।অভিযানের সময় সেখানে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের দাবি অনুযায়ী,জিজ্ঞাসাবাদের সময় ওই শিক্ষার্থী রমনা জোনের ডিসি মাসুদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করলে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং ডিসি মাসুদের অপসারণের দাবি জানায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।পরে প্রশাসনের পক্ষ থেকে চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবৃতিদাতারা প্রশ্ন তুলে বলেন,সংশ্লিষ্ট ডিসি সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন—এ ক্ষেত্রে তার বা পুলিশের অপরাধ কোথায়।তারা আরও অভিযোগ করেন, কিছু শিক্ষার্থীর চাপে প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে,যা তারা সমর্থন করেন না।
তবে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
![]()



















































সর্বশেষ সংবাদ :———