নিজস্ব প্রতিবেদক।।দলের ত্যাগী ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মীরা জানিয়েছেন,দুর্দিনে জীবন বাজি রেখে রাজনীতি করার পরও তাদের অবহেলা করা হয়েছে।যারা ব্যক্তিগত ত্যাগ ও পরিবারকে ঝুঁকিতে ফেলে দলের জন্য লড়াই করেছেন,তাদের পদ,স্বীকৃতি ও ন্যায্য স্থান থেকে বাদ দেওয়া হয়েছে।
কর্মীরা অভিযোগ করেছেন,উচ্চপদস্থরা অযোগ্য ব্যক্তিদের পছন্দসইভাবে পদে বসিয়েছেন, যোগ্য ও নিবেদিত নেতা কর্মীদের পাশ কাটিয়ে। এমপি নোমিনেশন, উপজেলা ও কাউন্সিলর পদসহ দলীয় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান অযোগ্যদের দখলে চলে গেছে।
তাদের ভাষ্য, এই ধরনের অভ্যন্তরীণ কূটনীতি, স্বার্থপরতা এবং গদ্দার মানসিকতা দলের নৈতিকতা এবং আদর্শকে ধ্বংস করেছে। “দুর্দিনে নীরব থেকেও যারা দলের জন্য লড়েছেন, তাদের প্রতিও এক ধরনের অবিচার হয়েছে।এই নিরবতা একটি গুরুতর অপরাধ,”—কর্মীরা বলেন।
এছাড়াও তারা সতর্ক করেছেন,ক্ষমতার অপব্যবহার,দলের মূল কর্মীদের উপেক্ষা এবং সন্ত্রাসী বা দুর্নীতিগ্রস্ত কার্যকলাপে সম্পৃক্ত থাকা নেতাদের শাস্তি সময়ই দেবে।
কর্মীরা দাবি করেছেন,ভবিষ্যতে নেত্রী এবং উচ্চপদস্থরা যদি সত্যিকার কর্মীদের স্বীকৃতি না দেন এবং গুরুত্বপূর্ণ পদে বসানোর ব্যবস্থা না করেন,দলের ভেতরের অযোগ্য ও স্বার্থপরতার পুনরাবৃত্তি অবধারিত হবে।
![]()















































সর্বশেষ সংবাদ :———