নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমজনতার দল থেকে অংশ নেওয়া প্রার্থী মোঃ তারেক রহমান (তারেক হোসেন নামেও পরিচিত) বিজয়ী হতে পারেননি।তিনি ঢাকা-১২ আসন থেকে ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, এই আসনে তিনি মাত্র ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন।অপরদিকে, ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ সাইফুল আলম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী,আমজনতার দলের এই তারেক রহমানকে এবারের নির্বাচনের ‘সবচেয়ে গরিব প্রার্থী’ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছিল,যা নির্বাচনী আলোচনায় বিশেষভাবে উঠে আসে।
অন্যদিকে,একই নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,তিনি সরকার গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
![]()















































সর্বশেষ সংবাদ :———