নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন জয় করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যে হতে পারে।
শপথ অনুষ্ঠানের আয়োজন বঙ্গভবনে হবে এবং রাষ্ট্রপতি শপথ পড়াবেন।নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।নির্বাচনে বিএনপি ২০৯টি আসন জিতেছে, মিত্রদের সঙ্গে মোট ২১২ আসন।অন্যদিকে,জামায়াত ও তাদের মিত্ররা পেয়েছে ৭৭ আসন।
মন্ত্রিপরিষদ সচিব জানান,শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।তিনি আরও বলেন,সুবিধাজনক সময় অনুযায়ী শপথের দিন নির্ধারণ করা হবে।
নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।











































সর্বশেষ সংবাদ :———