নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে বেশ কয়েকজন আলোচিত ও হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন।বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী,বিএনপি,ইসলামী আন্দোলন বাংলাদেশ,খেলাফত মজলিস,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের শীর্ষ নেতাদের মধ্যে অনেকে প্রত্যাশিত ফল করতে পারেননি।
জামায়াত নেতাদের পরাজয়
কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে জামায়াতের এ এইচ এম হামিদুর রহমান আযাদ ৮৯ হাজার ৬৩৪ ভোট পেলেও বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন।
খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেলেও বিএনপির মোহাম্মদ আলী আসগার (লবি) ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে জয় পান।ব্যবধান ছিল ২ হাজার ৭০২ ভোট।
ইসলামী আন্দোলনের ফয়জুল করীমের পরাজয়
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ ও বরিশাল-৬—দুটি আসনেই পরাজিত হন।
বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার পান ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট,ফয়জুল করীম পান ৯৫ হাজার ৪৪ ভোট।
বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেন খান পান ৮২ হাজার ২১৭ ভোট,ফয়জুল করীম পান ৫৫ হাজার ৯৮৮ ভোট।
আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের ফলাফল
বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাত্র ৩,৪২৬ ভোট পেয়ে জামানত হারান।আসনটিতে বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের শিশির মনির বিএনপির মো. নাছির চৌধুরীর কাছে পরাজিত হন।
এনসিপি ও অন্যান্য দলের প্রার্থীরা
পঞ্চগড়-১ আসনে এনসিপির সারজিস আলম ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট পেলেও বিএনপির নওশাদ জমির ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়ী হন।ব্যবধান ৮,৩০৪ ভোট।
ঢাকা-৮ আসনে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে বিএনপির মির্জা আব্বাসের কাছে পরাজিত হন।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪ হাজার ৬৮৪ ভোট পান; বিএনপির হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন।
ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের মামুনুল হক ৮৩ হাজার ৮৫১ ভোট পেলেও বিএনপির ববি হাজ্জাজ ৮৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে জয়ী হন।
অন্যান্য উল্লেখযোগ্য ফলাফল
ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান তৃতীয় হন।
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পরাজিত হন।
ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুল হককে হারিয়ে জামায়াতের আব্দুল বাতেন জয় পান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় পান জামায়াতের নুরুল ইসলাম বুলবুল।
ঢাকা-১২ আসনে সাইফুল হক পরাজিত হন জামায়াতের সাইফুল আলমের কাছে।
নরসিংদী-২ আসনে এনসিপির গোলাম সারোয়ার তুষার তৃতীয় হন।
বেসরকারি ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে চমকপ্রদ ফলাফল দেখা গেছে,যেখানে অনেক পরিচিত রাজনৈতিক মুখ পরাজয়ের মুখ দেখেছেন।
![]()















































সর্বশেষ সংবাদ :———