ডেস্ক রিপোর্ট।।প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পথে নতুন উদ্যোগ হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’।যোগ্য পরিবার নির্বাচন নিশ্চিত করতে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন,প্রকৃত অভাবী মানুষ যেন কোনোভাবেই এই সুবিধা থেকে বঞ্চিত না হন,সে লক্ষ্যেই মাল্টি-লেভেল স্ক্রিনিং বা বহুস্তর যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।এর মাধ্যমে স্বচ্ছ ও নির্ভুলভাবে সুবিধাভোগী নির্বাচন করা সম্ভব হবে।
তিনি আরও জানান,প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য হলো হতদরিদ্র ও অত্যন্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা।‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারে নারীদের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সরকারের অন্যতম উদ্দেশ্য।
কার্ড বিতরণ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন,পুরো কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ না থাকে এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতেই সহায়তা পৌঁছায়।
![]()


















































সর্বশেষ সংবাদ :———