নিজস্ব প্রতিবেদক।।জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল,লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি),ভূমিধস জয় পেয়েছে।পার্লামেন্টের নিম্নকক্ষে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিজয়কে স্বাগত জানিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড এক্স (Twitter) একাউন্ট থেকে অভিনন্দন বার্তা দিয়েছেন। বার্তায় তিনি লিখেছেন,জাপানি জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণ এবং জবাবদিহিতামূলক নেতৃত্বের প্রতি আস্থা এই ফলাফলে প্রতিফলিত হয়েছে।
তারেক আরও বলেছেন,“বাংলাদেশ যখন নিজস্ব জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে,জাপানের এই নির্বাচন সকল গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।নাগরিকদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হলে জাতি শক্তিশালী হয়।অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নাগরিকদেরকে তাদের ভবিষ্যত গঠনে এবং শাসনের বৈধতা নিশ্চিত করার ক্ষমতা প্রদান করে।”
তিনি আশা প্রকাশ করেছেন,প্রধানমন্ত্রী তাকাইচির নেতৃত্ব জাপান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও গভীর করবে এবং এশিয়ায় শান্তি,সমৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে অবদান রাখবে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———