নিজস্ব প্রতিবেদক।।বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় এলে রাজধানী ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করা হবে।
রোববার দুপুরে নিজের নির্বাচনী আসন ঢাকা–১৭-এর ইসিবি চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন,“ইনশা আল্লাহ,আপনাদের দোয়ায় বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়,সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব।এই মাঠগুলো তৈরি করা হবে যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মুরব্বি ও মা-বোনেরা বিকেলে বা অন্য সময়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন।”
অবকাঠামো উন্নয়নের দিকে ইঙ্গিত করে তিনি জানান,ইসিবি চত্বর থেকে জসিমউদ্দীন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তা প্রশস্ত করা হবে।তিনি উল্লেখ করেন,“বিএনপি সরকার গঠন করলে মানুষের উন্নত জীবনযাপন ও সহজ যাতায়াতের কথা চিন্তা করে এই এলাকার রাস্তার প্রসার ঘটানো হবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ছোটবেলার স্মৃতিচারণা করেন এবং ভোটারদের ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,যা গুলশান, বনানী ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।
রোববার নির্বাচনী প্রচারে তিনি ইসিবি চত্বরের পর অন্যান্য এলাকায়ও জনসভায় বক্তব্য দেবেন।
![]()




















































সর্বশেষ সংবাদ :———