নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু’দিন আগে (১০ ফেব্রুয়ারি ভোরে) ঢাকা-১৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনি বুথে আগুন দেওয়া হয়েছে। দাহ্য পদার্থ ব্যবহার করে এই নাশকতা চালানো হলেও কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে,সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।জামায়াতে ইসলামীর নেতারা এটিকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পরিকল্পিত চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই ঘটনা নির্বাচনী প্রচারণার মধ্যে নিরাপত্তা ও ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
![]()

























সর্বশেষ সংবাদ :———