নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দেড়টা পর্যন্ত সারাদেশে ২৯১টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।এর মধ্যে রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের সবগুলোর ফল ঘোষণা হয়েছে।
ঢাকায় প্রাপ্ত ফল অনুযায়ী,১৩টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ৭টি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন।এসবের মধ্যে একটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।
ঢাকার আসনভিত্তিক বিজয়ীরা
ঢাকা–১: খোন্দকার আবু আশফাক (বিএনপি) – ১,৭৩,৭৮১ ভোট
ঢাকা–২: আমানউল্লাহ আমান (বিএনপি) – ১,৬৩,০২০ ভোট
ঢাকা–৩: গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি) – ৯৮,৭৮৫ ভোট
ঢাকা–৪: সৈয়দ জয়নুল আবেদীন (জামায়াত) – ৭৭,৩৬৭ ভোট
ঢাকা–৫: মোহাম্মদ কামাল হোসেন (জামায়াত) – ৯৬,৬৪১ ভোট
ঢাকা–৬: ইশরাক হোসেন (বিএনপি) – ৭৮,৮৫০ ভোট
ঢাকা–৭: হামিদুর রহমান (বিএনপি) – ১,০৪,৬৬৬ ভোট
ঢাকা–৮: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (বিএনপি) – বিজয়ী
ঢাকা–৯: হাবিবুর রশিদ (বিএনপি) – ১,১১,২১২ ভোট
ঢাকা–১০: শেখ রবিউল আলম (বিএনপি) – ৮০,৪৩৬ ভোট
ঢাকা–১১: নাহিদ ইসলাম (এনসিপি) – ৯৩,৮৭২ ভোট
ঢাকা–১২: মো. সাইফুল আলম (জামায়াত) – ৫৩,৭৭৩ ভোট
ঢাকা–১৩: ববি হাজ্জাজ (বিএনপি সমর্থিত) – ৮৮,৩৮৭ ভোট
ঢাকা–১৪: মীর আহমাদ বিন কাসেম (জামায়াত) – ১,০১,১১৩ ভোট
ঢাকা–১৫: শফিকুর রহমান (জামায়াত আমির) – ৮৫,১৩১ ভোট
ঢাকা–১৬: মো. আব্দুল বাতেন (জামায়াত) – ৮৮,৮২৮ ভোট
ঢাকা–১৭: তারেক রহমান (বিএনপি) – ৭২,৬৯৯ ভোট
ঢাকা–১৮: এস এম জাহাঙ্গীর হোসেন (বিএনপি) – ১,৪৪,৭১৫ ভোট
ঢাকা–১৯: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বিএনপি) – ১,৯০,৯৭৬ ভোট
ঢাকা–২০ (ধামরাই): মো. তমিজ উদ্দিন (বিএনপি) – ১,৬০,৪২৮ ভোট
রাজধানীর ফলাফলে বিএনপি স্পষ্টভাবে এগিয়ে থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে জামায়াতে ইসলামী ও এনসিপি চমক দেখিয়েছে।বিশেষ করে ঢাকা–১১ আসনে এনসিপির জয় রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
![]()
















































সর্বশেষ সংবাদ :———