ডিসেম্বরের মাঝামাঝিতে কলকাতায় শুরু হয় ‘মানুষ’র শুটিং

বিনোদন ডেস্ক রিপোর্ট।।গেলো বছরের অন্তিম মাসে দ্বিতীয় ইনিংস শুরু করেন টলিউড সুপারস্টার জিৎ ও ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম।ব্যক্তিগত কোনও প্রসঙ্গ নয়,এটি তাদের পেশাগত প্রজেক্ট।নাম ‘মানুষ’।নায়ক,প্রযোজক, কুশলী সবাই কলকাতার।তবে নায়িকা এবং ছবিটির মূল কারিগর তথা নির্মাতা বাংলাদেশের।

সঞ্জয় সমদ্দারের পরিচালনায় গেলো ডিসেম্বরের মাঝামাঝিতে কলকাতায় শুরু হয় ‘মানুষ’র শুটিং।কয়েক দফায় কলকাতায় গিয়ে তাতে অংশ নেন মিম।সর্বশেষ চলতি ফেব্রুয়ারির শুরুতেই পশ্চিমবঙ্গে গেছেন নায়িকা।এর আগে জানিয়েছিলেন,এটিই শেষ লট।এর মাধ্যমে ছবির চিত্রায়ন শেষ হবে।

শেষ হয়েছেও বটে।সোমবার (৬ ফেব্রুয়ারি) ‘মানুষ’-এ মিমের শুটিং সম্পন্ন হয়েছে।আজ (৭ ফেব্রুয়ারি) সে খবর নায়িকা জানালেন সোশ্যাল হ্যান্ডেলে।বললেন,আমার নতুন ছবি ‘মানুষ’র চিত্রায়ন শেষ।অসাধারণ মেধাবী একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। নির্মাতা সঞ্জয় দা’র সঙ্গে এটি আমার প্রথম সিনেমা।তিনি তার জানপ্রাণ ঢেলে দিচ্ছেন এই ছবিতে।আমি বিশ্বাস করি,ছবিটি বিশাল হিট হবে।”

সর্বশেষে নির্মাতার প্রশংসাও করলেন মিম।সঞ্জয়কে উদ্দেশ্য করে তার বার্তা,আপনি শুধু একজন মেধাবী নির্মাতাই নন, সেই সঙ্গে সুন্দর মনের একজন অসাধারণ মানুষ।’

এদিকে ‘মানুষ’র সর্বশেষ অবস্থা প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, ‘মিমের শুটিং শেষ, তবে শেষ নয়। কারণ জিৎসহ অন্যদের অংশ বাকি আছে।আমরা মিমের অংশটি শেষ করেছি। পরিকল্পনাটা এমনই ছিলো।’

নির্মাতা জানান,সিনেমাটি প্রসঙ্গে এখনই গণমাধ্যমে বিস্তারিত বলায় প্রযোজনা সংস্থার বারণ আছে।তবে ফেব্রুয়ারিরর পুরোটা জুড়েই ভারতের বিভিন্ন অঞ্চলে শুটিংয়ে ব্যস্ত সময় কাটাবেন ঢাকার সঞ্জয়।দেশে ফিরবেন মার্চের শুরুতে।

উল্লেখ্য, ‘মানুষ’-এ জিৎ ও মিমের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন টলিউডের নবীন তারকা জিতু কমল। এছাড়াও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি,সৌরভ চক্রবর্তী প্রমুখ।ছবিটি প্রযোজনা করেছে জিতের প্রতিষ্ঠান জিতজ ফিল্মওয়ার্কস।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন