ডিভোর্স দিয়ে অভিযোগ তুলে না নিলে পরিণতি হবে ভয়ংকর-ওসি মিজান

গাজীপুর প্রতিনিধি।।পুলিশ সুপারের অফিসে কাজী ডেকে জয়দেবপুর থানার ওসির দ্বিতীয় বিয়ের পর এখন ডিভোর্সের জন্য চাপ দিচ্ছেন অভিযুক্ত সাবেক ওসি সৈয়দ মিজানুর ইসলাম।দ্বিতীয় বিয়ে এখন মেনে নিতে রাজি নন সাবেক ওসি। এজন্য ৫ লাখ টাকার অফারও দিয়েছেন মিজান।এই টাকা নিয়ে যেন মিজানকে ডিভোর্স দেন তার দ্বিতীয় স্ত্রী।এ নিয়ে মিজান ও ঝর্ণা আক্তারের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে। মোবাইল ফোনের কল রেকর্ডে বলা হয়,ডিভোর্স দিয়ে অভিযোগ তুলে না নিলে পরিণতি হবে ভয়ংকর।আমি তিনটি প্রশ্ন করব।এক. আমাকে ভালোবাসো কি না, দুই. সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও কি না, ৩. আমার কথামতো চলবা কি না।উত্তর হ্যাঁ হলে এবং আমাকে পেতে হলে তোমাকে একটু অভিনয় করতে হবে।’ ‘আমরা সুখে সংসার করছি,ভালো আছি’ বলে এসপি স্যারের কাছে করা তোমার অভিযোগটা তুলে আনতে হবে।”

গত ১৮ জানুয়ারি গাজীপুরের একটি রিসোর্ট থেকে কলেজ ছাত্রীসহ আটক করা হয় জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামকে।পরে গাজীপুর জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে ঐ রাতে কাজী ডেকে ওসি সৈয়দ মিজানুর ইসলামের সঙ্গে কলেজ ছাত্রী ঝর্ণা আক্তারের বিয়ে দেওয়া হয়।এরপর ওসি মিজানকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।সৈয়দ মিজানুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে গাজীপুর জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে।এরপর থেকে সাবেক ওসি মিজান মরিয়া হয়ে পড়েন।তিনি দ্বিতীয় বিয়ে মানতে নারাজ।দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।এ নিয়ে মিজান ও ঝর্ণা আক্তারের সঙ্গে মোবাইল ফোনের কথোপকথনের বেশ কয়েকটি রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে।

বিয়ের আড়াই মাস পেরিয়ে গেলেও এক দিনের জন্যও দ্বিতীয় স্ত্রীকে ভরণ-পোষণ করেননি ওসি মিজান।উলটো ৫ লাখ টাকা নিয়ে মানিকগঞ্জের রাজনৈতিক নেতা ও মানিকগঞ্জ জেলা সদরের কুমুল্লী হাটিপাড়া গ্রামের জনপ্রতিনিধি দিয়ে ক্রমাগত ডিভোর্সের চাপ দিচ্ছেন।গত ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জ শহরে এক রাজনৈতিক নেতার বাড়িতে সালিশ হয়।তবে সালিশে সিদ্ধান্ত হয় যে,মিজানকে দ্বিতীয় স্ত্রীর জন্য মানিকগঞ্জে বাড়ি ভাড়া করে দিতে হবে এবং যাবতীয় ভরণপোষণ বহন করতে হবে।এর পরপরই মিজান তার দ্বিতীয় স্ত্রীকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে ঝর্ণা আক্তার বলেন,সেখানে গিয়ে দেখি ওসি মিজান,তার প্রথম স্ত্রী ও শ্যালক বসা।নেতার সামনে ওসি মিজান বলছেন,আমি (ঝর্ণা আক্তার) ও গাজীপুরের পুলিশ কর্মকর্তারা মিলে ট্র্যাপে ফেলে তাকে (মিজান) বিয়ে করেছি। সে সংসার করবে না। ৫ লাখ টাকা নিয়ে তালাক দিতে হবে আমাকে।

‘ওসি হতে চেয়েছিল জয়দেবপুর সদর থানার পরিদর্শক (তদন্ত)।এ কারণে সে (পরিদর্শক,তদন্ত) সার্কেল এএসপি স্যারকে আমার (মিজান) বিরুদ্ধে খেপিয়ে তুলেছে।আর জয়দেবপুর সদর থানা তো মিল কলকারখানা এলাকা।এখানে যাবতীয় ঝুট,কলকারখানার চাঁদার টাকা নিয়ন্ত্রণ করত আগের…। এখন নতুন…এসেছে।আর ঐ থানাটা ভালো থানা ছিল।ওসি (তদন্ত) মনে করেছে যে,এই ওসি (মিজান) থাকলে তো আমি ঝুট ব্যবসা ও কারখানার চাঁদার টাকা নিতে পারব না।এ কারণে ওসি (তদন্ত) এক জোট হয়ে আমার বিরুদ্ধে একটা ঘোট পাকিয়েছে।’মিজান ও ঝর্ণা আক্তারের মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড।

এ ব্যাপারে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে ক্লোজড হওয়া ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম গতকাল বলেন,আমি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছি।তাকে মানিকগঞ্জে একটি বাসা ভাড়া করে যাবতীয় ভরণপোষণ বহন করছি।কিছুদিন আগেও আমি তার সঙ্গে দেখা করে এসেছি।দ্বিতীয় স্ত্রী আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি।’তদন্তকমিটির প্রধান গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ছানোয়ার হোসেনের কাছে ঝর্ণা আক্তার লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে,ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম বলেন,ঐ অভিযোগ মিথ্যা।এরকম কোনো অভিযোগ পড়েনি।’

মানিকগঞ্জ জেলা সদরের কুমুল্লী হাটিপাড়া গ্রামের বাসিন্দা ও সৈয়দ মিজানুর ইসলামের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার বলেন, ‘আমার জীবন বিষিয়ে তুলেছে ওসি মিজান।মরণ ছাড়া সামনে আর কোনো পথ দেখছি না।বিয়ের পর তিনি এক দিনের জন্য ভরণপোষণ করেননি।তালাক দিতে ফোন করে ক্রমাগত হুমকি দিচ্ছেন।লেলিয়ে দিয়েছেন ক্যাডার বাহিনী। তার ক্যাডার আলিম ও নবীন সাফ জানিয়ে দিয়েছে,মানিকগঞ্জে থাকতে হলে ওসি মিজানকে ডিভোর্স দিতে হবে।তা না হলে লাশ পড়বে।সেটা আমারও হতে পারে।আমার অসুস্থ মা-ও হতে পারে।ভয়ে গ্রামে থাকতে পারছি না।পালিয়ে ঢাকায় এসেও স্বস্তিতে নেই।’

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন