ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁওবাসীর জন্য সুখবর জানিয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জেলায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলছে এবং ২০২৭ সালের মধ্যেই সেখানে শিক্ষার্থী ভর্তি শুরু করা সম্ভব হতে পারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন,মেডিক্যাল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে একটি কারিগরি দল এলাকা পরিদর্শন করেছে।তারা উপযুক্ত জমি নির্ধারণের কাজ করবে।সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,পৌরসভার অবকাঠামো উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন,“আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতেও দেব না।” উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,এসব দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন,অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট না করে দেশকে এগিয়ে নেওয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মাদক নিয়ন্ত্রণকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন,পুলিশ সুপারের ব্যক্তিগত তত্ত্বাবধানে এ বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্পসমূহ সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান,চলতি মাসেই ঠাকুরগাঁওয়ের রহমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এ কার্যক্রম শুরু হবে। এছাড়া ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ট্রেনের বগির মান উন্নয়নের আশ্বাসও দেন তিনি।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![]()






















































সর্বশেষ সংবাদ :———