মাজহারুল ইসলাম।।বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। টেকনোক্র্যাট কোটায় সম্ভাব্য মন্ত্রী হিসেবে তাঁকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে— এমন আলোচনা রাজনৈতিক মহলে জোরালো হয়েছে।
জাইমা রহমান মূলত একজন পেশাদার আইনজীবী।তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনী।লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর ২০১৯ সালে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে সনদ লাভ করেন।
দীর্ঘ প্রায় ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে ২০২৫ সালের শেষদিকে দেশে ফেরার পর থেকেই তাঁর রাজনৈতিক সক্রিয়তা দৃশ্যমান হতে শুরু করে।বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়া তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি,নিরাপদ রাজনৈতিক পরিবেশ এবং সাইবার বুলিং প্রতিরোধের বিষয়েও তিনি প্রকাশ্যে মত দিয়েছেন।বিশেষ করে তরুণ ও শিক্ষিত নারী নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বিভিন্ন আলোচনায়।
তবে এখন পর্যন্ত তিনি বিএনপির কোনো আনুষ্ঠানিক দলীয় পদে নেই এবং সরাসরি কোনো নির্বাচনে অংশও নেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,আধুনিক শিক্ষা,আন্তর্জাতিক অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগের সক্ষমতা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
এদিকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় তাঁর সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।












































সর্বশেষ সংবাদ :———