নিজস্ব প্রতিবেদক।।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৩৬ জন সংসদ সদস্যের মধ্যে ৭৯.৪৬ শতাংশ কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি।
রিপোর্টটি প্রকাশ করে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান,নির্বাচনের মোটামুটি গ্রহণযোগ্যতা ছিল, তবে প্রক্রিয়ায় কিছু অনিয়মও দেখা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৭৫ শতাংশ জাল ভোটের চেষ্টা রোধ করা সম্ভব হয়েছে।
টিআইবির গবেষণায় দেখা গেছে,অন্তর্ভুক্ত ৪০ শতাংশ কেন্দ্রে একাধিক অনিয়ম ঘটেছে।নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা ৪৪ লাখ ২৪ হাজার টাকা হলেও তারা গড়ে ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয় করেছেন।অর্থাৎ গড়ে ৭৪ লাখ ৯৮ হাজার টাকা বেশি ব্যয় হয়েছে।
গবেষণায় আরও প্রকাশ,৯৯ শতাংশ প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেছেন।এছাড়া, ভোটারদের ৪৬.৪ শতাংশকে হুমকি দেখিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে বলা হয়,আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা পুরোপুরি নির্বাচন বয়কট করেনি,এবং অনেকেই বিএনপির হয়ে নির্বাচনে সক্রিয় ছিলেন।
![]()












































সর্বশেষ সংবাদ :———