নিজস্ব প্রতিবেদক।।ঝিনাইদহে ভেঙে দেওয়া জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে ছবিটি প্রকাশ করেন।আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতাকর্মীরা দাবি করেছেন,তারাই পরিত্যক্ত কার্যালয়ে ছবি টাঙিয়ে ফুলের মালা দেন।
ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান,একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য,২০২৪ সালের ৪ আগস্ট গণ–অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টি আবারও ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ের এসি,চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র লুট হয়ে যায়।পরে দরজা–জানালাও খুলে নেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
ঘটনাটি ঘিরে স্থানীয় মহলে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———