নিজস্ব প্রতিবেদক।।জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটিকে অবৈধ,সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
রিটে বলা হয়েছে,জুলাই জাতীয় সনদের বিভিন্ন ধারা দেশের প্রচলিত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এর আইনগত ভিত্তি প্রশ্নবিদ্ধ।তাই সনদটিকে অবৈধ ঘোষণা এবং এর কার্যক্রম বন্ধে আদালতের নির্দেশনা প্রয়োজন।
এ মামলায় নির্বাচন কমিশন,জাতীয় সংসদের স্পিকার,আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি শুনানির জন্য শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
![]()
























সর্বশেষ সংবাদ :———