নিজস্ব প্রতিবেদক।।জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির ৫০ লাখ টাকা নগদ অর্থসহ আটক হওয়ার ঘটনায় দল অভিযোগ করেছে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত নাটক ও অপপ্রচার।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন,আটক নেতা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাযথ অনাপত্তিপত্র (NOC) নিয়ে বিমানে ওঠেন।কিন্তু সৈয়দপুরে পৌঁছানোর পর তাকে আটক করা হয়। তিনি অভিযোগ করেন,এটি জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য সাজানো ঘটনা।
জুবায়ের আরও বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর মানসিক নির্যাতনের কারণে ওই বয়স্ক নেতা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি জানিয়ে দেন,ঢাকার বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীদের ওপর নির্বাচনী হামলা ও হুমকি অব্যাহত আছে।
দল নির্বাচনের আগেই প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
![]()

















































সর্বশেষ সংবাদ :———