ঝালকাঠি প্রতিনিধি।।জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।এ সময় ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন— এনসিপির ঝালকাঠি সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. আজাদ রহমান,যুগ্ম সমন্বয়কারী বেলায়েত হোসেন ও সদস্য আব্বাস উদ্দিন খান।
যোগদানের বিষয়ে মো. আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, “জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় আমরা বিব্রত।এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”
এদিকে এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন,বিএনপিতে যোগদানকারী ব্যক্তিরা এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।গত বছরের ১৩ জুলাইয়ের পর থেকে তাদের অনানুষ্ঠানিকভাবে পদ স্থগিত রাখা হয়েছিল।বর্তমানে এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি গঠন করা হবে।নতুন কমিটিগুলোতে তাদের নাম রাখা হয়নি বলেও জানান তিনি।
![]()


















































সর্বশেষ সংবাদ :———