শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক।।স্চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মন্ত্রণালয়ের অধীনে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় কমানোর দিকে গুরুত্ব দিতে চান সড়ক,নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “বিশাল বড় দায়িত্ব আমার কাঁধে।তিনটি মন্ত্রণালয়ই সরাসরি জনগণের সেবার সঙ্গে জড়িত।তাই এখানে অবহেলার কোনো সুযোগ নেই।”
তিনি জানান,নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমে মন্ত্রণালয়ের চলমান কাজ ও প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া হবে। এরপর পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে।
শেখ রবিউল আলম আরও বলেন,যেখানে যতটুকু গুরুত্ব প্রয়োজন,সেখানে ততটুকুই অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর বিশেষ নজর দেওয়া হবে।
![]()
























সর্বশেষ সংবাদ :———