নিজস্ব প্রতিবেদক।।কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের এবার নির্বাচিত হয়ে নতুন মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর প্রার্থীকে প্রায় চারগুণ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিশাল জয় অর্জন করেছেন।
জাকারিয়া তাহের বাংলাদেশের অন্যতম ধনী মন্ত্রী।হলফনামা অনুযায়ী তার স্থাবর ও অস্থাবর সম্পদ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা।তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালক এবং কুমিল্লার বরুড়ায় সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য জনপ্রিয়।
দলের গুলশান কার্যালয়,যা বিএনপির নীতি নির্ধারণের কেন্দ্র হিসেবে পরিচিত,মূলত জাকারিয়া তাহেরের মালিকানাধীন। ২০০৮ সাল থেকে তিনি এই বাড়িটি বিএনপির ব্যবহারের জন্য প্রদান করেছিলেন।
মন্ত্রী হওয়ার পর জাকারিয়া তাহের আশা প্রকাশ করেছেন, দায়িত্ব পালনের মাধ্যমে দেশের মানুষের মন জয় করবেন।
![]()




















































সর্বশেষ সংবাদ :———