জমি বা অ্যাপার্টমেন্ট কিনে অনেক সময় প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা-বন্ধকীর সাইনবোর্ড ঝুলানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক।।নিজদের বসবাসের জন্য কোনো আবাসন কোম্পানির প্রকল্পে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।সেখানে বাস করছেনও দীর্ঘসময় ধরে।হঠাৎ করেই একদিন দেখলেন,ওই অ্যপার্টমেন্ট বা পুরো ভবন খেলাপি ঋণ আদায়ে নিলামে তুলেছে ব্যাংক।এবার ওই জায়গায় নিজের ও পরিবারের বিস্ময় ও অসহায়ত্ব কল্পনা করুন।

ঢাকায় এমন দুঃস্বপ্ন এখন শত শত ফ্ল্যাটমালিকের বাস্তবতা। কারণ,কিছু ডেভেলপার প্রতিষ্ঠান নির্মাণের আগে বা চলাকালীন সময়ে প্রকল্পগুলো গোপনে ব্যাংকের কাছে বন্ধক রেখে মোটা অংকের ঋণ নিয়েছেন,অথচ সে বিষয়ে ক্রেতাদের কখনোই জানায় না।

এরপর যখন আবাসন কোম্পানির ঋণ খেলাপি হলে— সেটি আদায়ে ব্যাংক মামলা করেছে।তখন আদালত সেই মামলার রায় ব্যাংকের পক্ষে দিয়েছে।রায়ে ওই সম্পত্তি যখন নিলামে উঠেছে,তারপরই অ্যপার্টমেন্টের ক্রেতা বা বাসিন্দারা জানতে পারছেন,আর হতবাক হয়ে পড়ছেন।

আইনি লড়াই বাড়ছেঃ-

আদালতের নথি বলছে,এরকম প্রতারণার শিকার হয়ে হাইকোর্টে নিলাম ঠেকাতে এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১,০৭৬ টি রিট দায়ের হয়েছে,যার সাথে জড়িত ক্রেতাদের প্রায় ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ। শতাধিক আবাসন কোম্পানির বিরুদ্ধে এসব মামলা হয়েছে।

২০২১ সালে ৫৬৯টি রিট,জড়িত ৭৫০ কোটি টাকা।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন– রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কাছে গত সেপ্টম্বর পর্যন্ত এরকম প্রতারণার ঘটনায় প্রায় ৩৪০টি অভিযোগ জমা পড়েছে।যার সাথে গ্রাহকের প্রায় দেড় হাজার কোটি টাকা জড়িত।

‘ক্রেতারা আইনি অন্ধকারেঃ-

রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন,যেসব অভিযোগ জমা পড়েছে এরমধ্যে ৫০ শতাংশ কোম্পানি রিহ্যাবের সদস্য নয়।এছাড়াও এরকম প্রতারণার ঘটনায় আবাসন কোম্পানির সদস্যপদ স্থগিত করা ছাড়া—আর কোনো আইনগত প্রতিকার দিতে পারে না রিহ্যাব।ফলে নিজেদের সম্পদ ও বিনিয়োগ রক্ষায় হাইকোর্টে রিট বা প্রতারণার মামলা করছেন ভুক্তভোগীরা।

এখানে কার কী করণীয়,এবিষয়ে রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন,”সাধারণত ব্যাংক কোনো সম্পত্তি বন্ধক নিলে,সেটির সামনে ওই সম্পত্তি দাগ নম্বর বা স্পেসিফিকেশন উল্লেখ করে বন্ধকীর সাইনবোর্ড ঝুলানোর কথা।কিন্তু অভিযুক্তরা ব্যাংক বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সাথে যোগসাজশ করে সাইনবোর্ড ঝুলায় না,ফলে গ্রহকরাও সঠিক তথ্য পায় না।”

তিনি বলেন,একজন সাধারণ অ্যাপার্টমেন্টে ক্রেতার পক্ষে কোনাভাবেই সম্ভব নয়,প্রতিটি ব্যাংকে গিয়ে ওই ভবন বা জমির বিষয়ে তথ্য যাচাই করা।তাই বন্ধকী সম্পত্তির বিষয়ে দৃশ্যমান সাইনবোর্ড ঝুলানো অবশ্যক করতে হবে।নাহলে সম্পত্তি আইনগত দিক নিয়ে ক্রেতারা অন্ধকারেই রয়ে যাবেন।”

তাছাড়া বিশ্বের উন্নত দেশগুলোতে বন্ধকী সম্পত্তির তালিকা সংরক্ষণ করার জন্য একটি কেন্দ্রীয় সরকারি কর্তৃপক্ষ থাকে। যেটি বাংলাদেশে নেই।একটি ডিজিটাল ডেটাবেইজে ওইসব দেশে বন্ধকী রাখা সম্পত্তির সব তথ্য থাকে। বাংলাদেশেও এরকম ব্যবস্থা স্থাপন করা এখন সময়ের দাবী বলে উল্লেখ করেন রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান।

ব্রাইট ফিউচার হোল্ডিংয়ের ঘটনাঃ-

এরকম ভুক্তভোগীদের একজন,ডা. রফিকুল বারী,২০২২ সালের ফেব্রুয়ারিতে উত্তরার ‘ব্রাইট সাউথ’ প্রকল্পে ১,২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন।প্রায় দেড় কোটি টাকা পরিশোধের পর ওই বছরের এপ্রিল মাসেই ফ্ল্যাটে পরিবারসহ বসবাস শুরু করেন।

ভালোভাবেই বসবাস করছিলেন তিনি।ঠিক এক বছর পর হঠাৎ করে একদিন কর্মস্থলে যাওয়ার জন্য বের হতেই চোখে পড়ে ১২ ইউনিট বিশিষ্ট ওই ছয় তলা ভবন পুরোটাই নিলামে বিক্রি করার নোটিশ।আর এই নোটিশ দিয়েছে সোনালী ব্যাংক উত্তরা শাখা।

ঢাকার অর্থঋণ আদালত-৩ ব্রাইট ফিউচার হোল্ডিংয়ের ৩০ কোটি টাকার খেলাপি ঋণ পুনরুদ্ধারের জন্য ভবনটি নিলামে তোলার নির্দেশ দেন।ডা. রফিকুল বারী জানান,ডেভেলপার প্রতিষ্ঠানটি তাকে শুধুমাত্র অস্থায়ী সম্পাদন দলিল দিয়েছিল। মূল দলিল করে দিতে দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছিল।

পরে তিনি জানতে পারেন,কোম্পানির চেয়ারম্যান আখতার হোসেন সোহেল ভবনটি ২০১২ সালেই বন্ধক রেখে ২১ কোটি টাকা ঋণ নেন এবং সেই ঋণ তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

রফিকুল বারী বলেন,আমরা মহা-বেকায়দায় পড়ি,২০ দিন পড়েই নিলামের তারিখ ধার্য রয়েছে।এমতাবস্থায় কোনো পথ খুঁজে না পেয়ে একজন আইনজীবীর পরামর্শ নিই।এরপর নিলাম ঠেকাতে হাইকোর্টে একটি রিট করি এবং একই সাথে ঢাকার আদালতে প্রতারণার মামলা দায়ের করি।পরবর্তীতে মানবিক কারণে হাইকোর্ট নিলাম স্থগিতের আদেশ দেন।”

তদন্তকারীরা জানান,সোহেল একই কৌশলে রাজধানীর মিরপুর,খিলখেত ও উত্তরায় অন্তত সাতটি প্রকল্পে প্রতারণা করেছেন।প্রায় ৫০টি মামলার আসামি এই ব্যবসায়ীকে গত ২১ অক্টোবর গ্রেপ্তার করা হয়; তার বিরুদ্ধে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এদিকে নিলামের উদ্যোগকে সমর্থন করে সোনালী ব্যাংকের আইনজীবী ওয়ালিউর রহমান বলেন,ব্যাংক তার খেলাপি ঋণ উঠানোর জন্য মামলা করে।এটি একটি আইনি পথ।কোনো কোম্পানি যদি গ্রাহকের সাথে প্রতারণা করে,সেটির দায়িত্ব ওই কোম্পানিকেই নিতে হবে।আদালতের রায় অনুযায়ী, বন্ধকী সম্পত্তি ব্যাংক নিলামে বিক্রয় করতে পারে।”

তিনি আরও বলেন,কোনো সম্পত্তি বন্ধক নেওয়ার পর—ব্যাংক সেটিতে বন্ধকীর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।কিন্তু,ব্যাংক সাইনবোর্ড লাগালেও অনেক সময় ভবন বা জমির মালিকপক্ষ তা খুলে ফেলে—এটা ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে।

নিজের ফ্ল্যাটে থাকতে হচ্ছে ভাড়া দিয়ে:-

পূর্ব রামপুরার বাসিন্দা রাফিউর রহমানের জন্য এই অভিজ্ঞতা আরও বিপর্যয়কর।

ওই এলাকায় তিতাস রোডে ঝলক হাউজিং তাদের একটি প্রকল্পের চারটি ফ্ল্যাট ব্যাংকের কাছে বন্ধক রেখেছিল।পরে ৫ কোটি টাকার ঋণ খেলাপি হয় কোম্পানিটি।বায়িং হাউজিং কর্মকর্তা রাফিউর রহমানসহ চারজন ওই ফ্ল্যাটগুলো কিনেছিলেন।২০২২ সালে হঠাৎ করেই তাঁরা জানতে পারেন, এবি ব্যাংকের কাছে ৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে আদালত রায় দিয়েছেন।রায়ের পর নিলামে উঠানো হয় ওই চারটি ফ্ল্যাট। কিন্তু কোনো দরদাতা না পেয়ে ওই চারটি ফ্ল্যাট ব্যাংক নিয়ে নেয়।

রাফিউর রহমান বলেন,”ব্যাংক ওই ফ্ল্যাটগুলো নেওয়ার পর আমরা চারজনই ১৫ টাকা করে মাসিক ভাড়া দিয়েছি।আমার তিন প্রতিবেশী এসব ফ্ল্যাট ছেড়ে এখন অন্য জায়গায় চলে গেছে।আমি এখনো প্রতিমাসে ভাড়া গুনছি,অথচ এই ফ্ল্যাটটি আমার কেনা।

তিনি বলেন, )প্রতারণার অভিযোগে আমরা ঢাকার আদালতে মামলা করেছি,মামলার বিচার চলছে।কবে নাগাদ এই বিচার শেষ হবে জানি না।ঝলক হাউজিংয়ের আরো কয়েকটি প্রকল্পে এরকম আরো ১৫ জনের বেশি প্রতারণার শিকার হয়ে মামলা করেছেন বলে জানান রাফিউর রহমান।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন,সম্পত্তি বন্ধক নেওয়ার পর সেটিতে বন্ধকীর সাইনবোর্ড ঝুলানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বাধ্যতামূলক।এছাড়াও ব্যাংকের ঋণদাতা শাখা ওই সা্ইনবোর্ড রয়েছে কি-না,সেটি প্রতিনিয়ত পরিদর্শন করার কথা। “সেটি না করার কারণেই জমি বা অ্যাপার্টমেন্ট কিনে অনেক সময় প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। এটি নিশ্চিত করতে হবে।”

প্রতারণা ঠেকাতে নেই সরকারের কার্যকর উদ্যোগঃ-

রিহ্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, “আবাসন খাতের সব কিছু নিয়ন্ত্রণ হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে।কিন্তু নাগরিকরা এরকম সমস্যায় পড়লে সরকারের পক্ষ থেকে সেগুলো সমাধানে বা কাউকে জবাবদিহিতায় আনার কোনো নির্দিষ্ট সেল বা কর্তৃপক্ষ নেই। ফলে প্রতারক আবাসন কোম্পানিগুলো বেপরোয়া।”

তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন,এরকম অভিযোগ আসলে সেটি তদন্ত করে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী,এরকম কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়।জরিমানাও করা হয়।

কামাল মাহমুদ অভিযোগ করেন,গণপূর্ত মন্ত্রণালয়ের যে কাজ করে তা যথেষ্ট নয়।এরকম অভিযোগ আসলে কিছু কর্মকর্তার যোগসাজশে কোম্পানিগুলো পার পেয়ে যায়।

বন্ধকী দলিলের তথ্য প্রতারক কোম্পানি ও সাব-রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গোপন করা হয়—এমন অভিযোগ করেছেন অ্যাপার্টমেন্ট ক্রেতারা।

তবে সাব-রেজিস্ট্রারদের সংগঠন– বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) কার্যনির্বাহী সদস্য শেখ কাউসার আহমেদ বলেন,যে অনিয়মের কথা বলা হচ্ছে, এর দায় শুধু সাব-রেজিস্ট্রি অফিসের ওপর চাপানো ঠিক না।

তিনি বলেন, “একটি দলিল সম্পাদনের পর সেটির তথ্য সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস-সহ আরো কিছু জায়গায় রেকর্ড হয়।শুধু সাব-রেজিস্ট্রি অফিসে বন্ধকী দলিলের খোঁজ নিলে হবে না,দলিল হওয়ার পর সেটির খারিজ খতিয়ান (মিউটেশন) হয়,সেটিরও তথ্য যাচাই করতে হবে।সব পর্যায়ে সঠিকভাবে যাচাই করা হলে ক্রেতাদের এমন প্রতারণার শিকার হতে হবে না।”

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণের আহ্বান প্রধানমন্ত্রীর
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতির নৈতিক দায়িত্ব।তিনি সতর্ক করে বলেন,ইতিহাসে এই ঘটনাকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে ভবিষ্যৎ প্রজন্ম জাতিকে ক্ষমা করবে না। বুধবার জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও অন্যান্য নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন,২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়,যার ক্ষত আজও বহমান। প্রধানমন্ত্রী বলেন,দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে এবং জাতীয় নিরাপত্তা জোরদারে সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে।তিনি জানান,সেনাবাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পিলখানা ট্র্যাজেডির স্মৃতি সংরক্ষণে সরকার কার্যকর উদ্যোগ নেবে। আবেগঘন বক্তব্যে তিনি উল্লেখ করেন,ওই ঘটনায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।প্রতিটি মৃত্যু একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার করুণ ইতিহাস বলে মন্তব্য করেন তিনি। দেশে ফেরার পর বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবর জিয়ারতের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,গত ১৭ বছরে শহীদ পরিবারগুলোর বিচারপ্রাপ্তির সংগ্রাম ও ত্যাগ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি আরও বলেন,সীমান্তরক্ষী বাহিনীর শিকড় স্বাধীনতার ইতিহাসে প্রোথিত।মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে ইপিআর সদস্যরা সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাহিনীটির আধুনিকায়ন ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। পিলখানা হত্যাকাণ্ডকে জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে অপপ্রয়াস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,এ ঘটনা দেশের নিরাপত্তা কাঠামোর দুর্বলতা তুলে ধরেছিল।তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করা হবে। এসময় শহীদ পরিবারের সদস্যদের শিক্ষা,চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণমূলক…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    অবৈধ নির্বাহী আদেশের ভবিষ্যৎ: ইউনুসের বিদায়ের পর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি কি টিকে আছে?
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২২, ২০২৬

    জাতীয় ডেস্ক।।ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করার যে নির্বাহী আদেশ জারি করা হয়েছিল,সেই আদেশে স্বাক্ষরকারী প্রধান নির্বাহী ইউনুসের পদত্যাগ বা বিদায়ের পর আদেশটির আইনি বৈধতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে— ব্যক্তি পরিবর্তনের সঙ্গে কি নির্বাহী আদেশও অকার্যকর হয়ে যায়,নাকি রাষ্ট্রীয় ধারাবাহিকতায় তা বহাল থাকে? নিচে বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হলো। ⚖️ আইনি বিশ্লেষণ বাংলাদেশের প্রশাসনিক আইনের মূল নীতি হলো — রাষ্ট্রের সিদ্ধান্ত ব্যক্তি নির্ভর নয়,পদ নির্ভর। কোনো নির্বাহী আদেশ সাধারণত ব্যক্তির নামে নয়, রাষ্ট্রীয় কর্তৃত্বে জারি হয়। ফলে আদেশ প্রদানকারী কর্মকর্তা বা প্রধান নির্বাহী পদ ছাড়লেও আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না।   আদেশ বাতিলের জন্য প্রয়োজন: নতুন নির্বাহী আদেশ, আদালতের রায়, অথবা আইনগত পর্যালোচনা (Judicial Review)।   তবে যদি প্রমাণ হয়— আদেশটি সংবিধানবিরোধী, যথাযথ আইনি ক্ষমতা ছাড়া জারি, বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাহলে আদালত সেটিকে শুরু থেকেই অবৈধ (void ab initio) ঘোষণা করতে পারে।   📜 সংবিধানিক দৃষ্টিকোণ বাংলাদেশের সংবিধান রাজনৈতিক সংগঠন গঠনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় (অনুচ্ছেদ ৩৮)। প্রশ্নগুলো হলো: কোনো রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কি সাংবিধানিক? সংসদীয় আইন ছাড়া এমন সিদ্ধান্ত কতটা বৈধ? সংবিধান বিশেষজ্ঞদের মতে: জাতীয় নিরাপত্তা বা সহিংসতার প্রমাণ থাকলে সাময়িক নিষেধাজ্ঞা সম্ভব,কিন্তু দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার জন্য আইনগত কাঠামো প্রয়োজন। 🏛️ রাজনৈতিক প্রেক্ষাপট ইউনুসের বিদায়ের পর রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসায়: নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জোরালো হতে পারে। বিরোধী ও ক্ষমতাসীন শক্তির মধ্যে নতুন রাজনৈতিক সমঝোতা বা সংঘাত সৃষ্টি হতে পারে। রাজনৈতিক মাঠে পুনরায় সক্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে,এটি ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।   🌍 আন্তর্জাতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 10 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 16 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 26 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 23 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 33 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 29 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 16 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 42 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 28 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 27 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 44 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 46 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 21 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 15 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 39 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 43 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 32 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 63 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 32 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 29 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 57 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 12 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 32 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 14 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 38 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 44 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 39 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 23 views
    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 38 views
    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 44 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 46 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 17 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি