জনগণের সিন্ডিকেট হলে আর কোনো সিন্ডিকেট পাত্তা পাবে না-বাণিজ্যমন্ত্রী,টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক।।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,গরুর মাংস আমদানি করে দেশের খামারিদের লোকসানের মুখে ঠেলে দেয়া হবে না।জনগণের সিন্ডিকেট হলে আর কোনো সিন্ডিকেট পাত্তা পাবে না।

শনিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা-অধিকার নিয়ে সচেতনতা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

গরুরি মাংস আমদানি করা বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন,
স্থানীয় খামারীদের স্বার্থ বিবেচনায় মাংস আমদানির পরিকল্পনা সরকারের নেই।মাংস আমদানি করলে দেশের মানুষকে কেজিপ্রতি ৪০০ টাকা থেকে ৪৫০ টাকায় খাওয়ানো সম্ভব। কিন্তু আমরা সবসময় দেশের খামারিদের কথা ভেবেছি যে তারা স্বয়ংসম্পূর্ণ হোক।

তিনি বলেন,আগে কোরবানীর অর্ধেক গরু ভারত থেকে আমদানি করতে হতো।কিন্তু বর্তমানে একটি গরুও আমদানি করতে হয় না,বরং উদ্বৃত্ত থাকে।এ খাতে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে।অনেকে চাকরি না করে গরুর খামার দিচ্ছে। দেশের খামারিদের কথা বিবেচনায় আপাতত আমরা মাংস আমদানি করতে চাই না।

তিনি আরও বলেন,আলুর উৎপাদনের সঠিক হিসাব কৃষি মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে আসছে না।

চিনির দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন,৪২ টাকার শুল্ক কমানোর পর কেজিপ্রতি ১ টাকা ৫ পয়সা থেকে ৩ টাকা পর্যন্ত চিনির দাম কমার কথা ছিল।কিন্তু ডলারের দাম আবার বাড়ায় তা সম্ভব হয়নি।

ভোক্তা আইন নিয়ে তিনি বলেন,ভোক্তারা যেন জানে এটি তাদের অধিকার।মানুষ এই আইন সম্পর্কে কম জানে। জনগণ নিজের অধিকার সম্পর্কে জানলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

জনগণের সিন্ডিকেট হলে আর কোনো সিন্ডিকেট পাত্তা পাবে না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি জানান, ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণেই এতদিন ডিমের দাম কমেনি।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে কিছুদিন আগে পার্লামেন্টে আমাকে খুব ধোলাই করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে কেরানীগঞ্জের জিনজিরা,আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে,এক মাসের ব্যবধানে এলাকাভেদে গরুর মাংসের দাম কমেছে কেজিতে দেড় থেকে ২০০ টাকা পর্যন্ত।

চাহিদা কমে যাওয়ায় দাম কমে রাজধানীতে এলাকাভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে ৬০০ থেকে ৭৫০ টাকায়।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন