নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত।দুই দেশই দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর পৃথক বার্তায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ওয়াং ই বলেন,দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী।তিনি আশা প্রকাশ করেন,এর মাধ্যমে চীন–বাংলাদেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব’ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।ঢাকার সঙ্গে সম্পর্ককে বেইজিং বিশেষ গুরুত্ব দেয় উল্লেখ করে বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তার বার্তায় বলেন,পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে ভারত আগ্রহী।দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে।
নতুন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
![]()
























সর্বশেষ সংবাদ :———