ময়মনসিংহ প্রতিনিধি।।তিন মাস আগে গার্মেন্টসে চাকুরি দেওয়ার কথা বলে তরুণীকে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগরে নিয়ে আসে পরিচিত এক ব্যক্তি। ঘুরিয়ে ঘারিয়ে পরে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ের যৌনপল্লিতে নিয়ে এসে ঐ তরুণীকে বিক্রি করে দেওয়া হয়। এদিকে গতকাল শনিবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে একজন খদ্দরের মোবাইল থেকে উক্ত ভুক্তভোগী তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান। পরে ৯৯৯ নম্বরের কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ তরুণীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাকে জানান। ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল গিয়ে কলার তরুণীকে (২২) উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার অভিভাবকরা এলে তাদের কাছে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়। Post navigation ড. ইউনূসের পক্ষে হাইকোর্টের দেওয়া আদেশে স্থিতাবস্থা কিশোরীকে ধর্ষণের পর হত্যা ও লাশ ২৬ টুকরা করার ঘটনায় হাতেনাতে ধরা পড়া আসামি কীভাবে লাপাত্তা হন!