চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি।।কক্সবাজারের চকরিয়ায় মুরগী ধান খাওয়ার অপরাধে নারীকে কুপিয়ে মারাত্মক জখম ও শ্লীলতাহানি করেছেন। উপজেলার বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আজম নগর এলাকায় ২১ নভেম্বর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নুরুল হাকিমের স্ত্রী জন্নাতুল ফেরদৌস (৩৫) বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (২৮২৩/২০২৩) দায়ের করেন। অভিযুক্তরা হলেন,বদরখালী ৬নং ওয়ার্ড আজমনগর এলাকার মৃত বশির আহমদের পুত্র জিয়াবুল হোসেন (৪০),লুৎফর রহমান (৪৩)। বাদী জন্নাতুল ফেরদৌস জানান,আমার গৃহপালিত মুরগী ধান খাওয়ার অজুহাতে মুরগীর মাথা ছিঁড়ে ফেলে।আমি যখন প্রতিবাদ করি।আমাকে জিয়াবুল শ্লীলতাহানি করেছে ও মাথায় কোপ মেরে গুরুতর জখম করে এবং লুৎফর আমার গলার স্বর্ণের চেইন নিয়ে ফেলে।আমাকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।আমি আদালত ও প্রশাসনের কাছে হামলার সুষ্ঠু বিচার চাই। Post navigation গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২ সদস্য বাইসাইকেল পেলো পাবনার ৫টি আসনের মধ্যে একটিতে এসেছে নতুন মুখ