গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি।।গাইবান্ধার গোবিন্দগঞ্জের পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ রঞ্জু মিয়াকে এক ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরণ অনুযায়ী,ভুক্তভোগী ছাত্রী চার মাস আগে মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়।অধ্যক্ষ রঞ্জু মিয়া মোবাইল নম্বর সংগ্রহ করে সরকারি উপবৃত্তি দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে যোগাযোগ শুরু করেন।
গত বছরের ১৮ ডিসেম্বর,অধ্যক্ষ ছাত্রীকে উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার অজুহাতে বাসায় ডেকে এনে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন।মোবাইল ফোনে ভিডিও ধারণ করার পর, সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৪ ফেব্রুয়ারি আবারও ধর্ষণ করেন।
ছাত্রী বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অধ্যক্ষকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অধ্যক্ষকে আদালতে প্রেরণ করা হয়েছে।
![]()






















































সর্বশেষ সংবাদ :———