সারাদেশ

গাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়দা খাতুনকে সতর্ক করেছে-ভ্রাম্যমাণ আদালত

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ২:০৬:২৩ প্রিন্ট সংস্করণ

গাজীপুর জেলা প্রতিনিধি।।নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রচার চালানোয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়দা খাতুনকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের দায়ে তিন সমর্থককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ জরিমানা করেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম।

ওসি জাহিদুল জানান,শনিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন।এ সময় গাড়িতে তার ছেলে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমও ছিলেন।তাদের বহনকারী গাড়ির সামনে ও পেছনে ৩০০-৪০০ মোটরসাইকেল ছিল।

পরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে মহানগরীর পুবাইল কলেজ গেট এলাকায় জায়দা খাতুনের গাড়িবহরকে থামানো হয়।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক বলেন,ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর পক্ষে জাহাঙ্গীর আলম জানান,তারা প্রার্থী,গাড়ির চালকসহ মোট চারজন নির্বাচনে প্রচারে বের হন।তাদের দেখে পথে আশপাশ থেকে অন্যান্যরা মোটরসাইকেলসহ তাদের সঙ্গে যুক্ত হয়েছে। মোটর শোভাযাত্রায় যারা এসেছে,তিনি বা তার মা তাদের কাউকে আনেননি।তারা এমনিতেই এসেছে।

স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়দা খাতুনের গাড়িতে তার ছেলে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমও ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,এ অবস্থায় প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাপারে প্রথমবারের মতো সতর্ক করা হয়।

“পরে তারা চলে গেলে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থক তিনজনকে আর্থিক জরিমানা করা হয়।তাদের দুজনকে ৩০ হাজার টাকা করে ও একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।”

তিনি আরও জানান,এ সময় দুটি মোটরসাইকেল জব্দ এবং আরও একটি মোটরসাইকেলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান