নিজস্ব প্রতিবেদক।।দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত একটি সরকার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছে।একই সঙ্গে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্যরাও সংসদ ভবনের সামনে উন্মুক্ত পরিবেশে শপথ গ্রহণ করবেন।বিশ্লেষকদের মতে,সংসদ ভবনের সামনে এমপি ও মন্ত্রিসভার এই শপথ অনুষ্ঠান নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও আশপাশের এলাকা বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।০সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর মানিক মিয়া এভিনিউ থেকেই শুরু হয় নানা রাজনৈতিক সমাবেশ, উৎসব এবং এনসিপির আত্মপ্রকাশ।
পরবর্তীতে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদ ঘোষণার অনুষ্ঠানও সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হয়,যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল।উভয় অনুষ্ঠানেই সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদীর জানাজায় বিপুল মানুষের সমাগম ঘটে একই স্থানে।আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজাতেও লাখো মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকায়।পরে তাঁর স্মরণে নাগরিক শোকসভাও সংসদ ভবনের সামনে সবুজ প্রাঙ্গণে খোলা আকাশের নিচেই অনুষ্ঠিত হয়।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে।বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা করে বিএনপির বিজয়ে জাপান অভিনন্দন জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বিশ্লেষকদের মতে,তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার আঞ্চলিক ভূ-রাজনীতিতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে।
ইতিহাসের বিভিন্ন রেকর্ড ভেঙে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা এবার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছেন।একই স্থানে শপথ নেবে নতুন মন্ত্রিসভাও।এতদিন সংসদ সদস্যরা সংসদ ভবনের ভেতরে এবং মন্ত্রীরা গণভবনে শপথ নিতেন— সেই দীর্ঘদিনের রেওয়াজ এবার ভাঙছে।
জাতীয় ঐকমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ ড. শরীফ ভূঁইয়া মনে করেন, এটি জুলাই পরবর্তী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রতীকী পরিবর্তন।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৭৩ সালের নির্বাচিত সংসদ সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে খোলা আকাশের নিচে শপথ নিয়েছিলেন।তারও আগে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সদস্যরাও উন্মুক্ত পরিবেশে শপথ গ্রহণ করেছিলেন। নতুন আয়োজন সেই ঐতিহাসিক ধারাকেই নতুন প্রেক্ষাপটে ফিরিয়ে আনছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
![]()












































সর্বশেষ সংবাদ :———