নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।” একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।
এদিকে শেখ হাসিনার পুত্র ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক এক বার্তায় শোক প্রকাশ করেন।তিনি লেখেন,খালেদা জিয়ার মৃত্যু “বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে” এবং “বর্তমানে দেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় এটি একটি বড় ধাক্কা।”
খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন মহল থেকে তার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে শোকবার্তা জানানো হচ্ছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———