আন্তর্জাতিক ডেস্ক।।দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন,বরং ক্ষমাশীলতা ও মানবতার এক বিশ্বস্বীকৃত প্রতীক। দীর্ঘ ২৭ বছর কারাবাসের পর ১৯৯৪ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি প্রতিশোধ নয়,বরং পুনর্মিলন ও সহমর্মিতার রাজনীতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
ম্যান্ডেলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সূত্রে জানা যায়, কারাগার থেকে মুক্তির পর তিনি বিশ্বাস করতেন— নতুন দক্ষিণ আফ্রিকা গড়তে হলে অতীতের ঘৃণা ভুলে যেতে হবে।তাঁর বিখ্যাত উক্তি, “যখন আমি কারাগারের দরজা দিয়ে স্বাধীনতার দিকে বেরিয়ে যাচ্ছিলাম,আমি জানতাম যদি আমার তিক্ততা ও ঘৃণা পেছনে ফেলে না আসি,তবে আমি তখনও কারাগারেই বন্দি থাকব।” — আজও বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস।
হোটেলের সেই আলোচিত ঘটনা
রাষ্ট্রপতি হওয়ার পর একদিন একটি হোটেলে খাবার খেতে গিয়ে ম্যান্ডেলা পাশের টেবিলে বসা এক ব্যক্তিকে লক্ষ্য করেন, যিনি ভয়ে কাঁপছিলেন।পরে তিনি তাকে নিজের টেবিলে আমন্ত্রণ জানান।উপস্থিতদের প্রশ্নের জবাবে ম্যান্ডেলা জানান, ওই ব্যক্তি রবেন আইল্যান্ড কারাগারে তার একসময়কার প্রহরী ছিলেন।
ম্যান্ডেলার ভাষ্য অনুযায়ী,বন্দি অবস্থায় তিনি পানি চাইলে ওই প্রহরী তাকে অপমান ও অমানবিক আচরণের শিকার করেছিলেন।কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর প্রতিশোধ না নিয়ে তিনি উল্টো তাকে সম্মান দিয়ে নিজের সঙ্গে খাবার ভাগ করে নেন।
ক্ষমার দর্শন
এই ঘটনাকে ম্যান্ডেলার ক্ষমাশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হয়।তিনি বিশ্বাস করতেন,ক্ষমতা অর্জনের পর দুর্বলদের ওপর প্রতিশোধ নেওয়া নয়,বরং মানবিক আচরণই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর এই দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ঘৃণার বদলে ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে তিনি একটি বিভক্ত জাতিকে পুনর্মিলনের পথে এগিয়ে নেন।
‘Long Walk to Freedom’
নিজের আত্মজীবনী Long Walk to Freedom-এ ম্যান্ডেলা সংগ্রাম,কারাবাস এবং স্বাধীনতার দীর্ঘ পথচলার অভিজ্ঞতা তুলে ধরেছেন।বইটি বিশ্বজুড়ে নেতৃত্ব,সাহস ও মানবতার এক ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত।
নেলসন ম্যান্ডেলা আজও বিশ্ববাসীর কাছে এই বার্তাই রেখে গেছেন—
ক্ষমা প্রতিশোধের চেয়েও শক্তিশালী,আর মানবতাই প্রকৃত বিজয়।
![]()






















































সর্বশেষ সংবাদ :———