সারাদেশ

কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না-ডিএমপি কমিশনার,খন্দকার গোলাম ফারুক

  প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ২:১৭:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন,আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না এবং এ ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন।

আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা,মানি এস্কর্ট,জালনোট শনাক্তকরণ,সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় তিনি এই কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন,কোরবানির পশুবাহী কোনো ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা যাবে না।এ ধরনের কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জনদুর্ভোগ এড়াতে হাটের চৌহদ্দির বাইরে কোনো গরু রাখা যাবে না।রাস্তায় গরু রাখা যাবে না।আগামী ২৫ জুনের আগে হাটে গরু উঠানো যাবে না।
ইজারাদারদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন,ট্রাক থেকে কোথাও গরু নামাতে বাধ্য করা যাবে না।হাটে নেওয়ার জন্য গরু নিয়ে টানাটানি করা যাবে না।ব্যবসায়ীকে তাদের পছন্দমতো হাটে গরু নিয়ে যেতে দিবে হবে।

কোন হাটে গরু নিয়ে যাওয়া হচ্ছে সেটা লিখে ট্রাকের সামনে ব্যানার টানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে তিনি বলেন,ব্যবসায়ীদের পশু বিক্রির টাকা পরিবহনে ডিএমপির এস্কর্ট ব্যবস্থা থাকবে।টাকা পরিবহনে পুলিশ সর্বাত্মক নিরাপত্তা দিবে।

পুরো পশুর হাট ও গরু ব্যবসায়ীদের খাবার হোটেলগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে ডিএমপির পক্ষ থেকে ইজাদারদের পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য,এবার ঢাকা মহানগরীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২১টি পশুর হাট বসবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান