কেরানীগঞ্জে অবস্থিত আইসিডি এখন একটি ব্যর্থ প্রকল্পের প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক।।২০১৩ সালের শেষ দিকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) উদ্বোধনের সময় এটিকে চট্টগ্রাম বন্দরের জট নিরসনের সমাধান হিসেবে প্রচার করা হয়েছিল।প্রায় ১৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম নদীনির্ভর এ টার্মিনাল বছরে ১ লাখ ১৬ হাজার টুয়েন্টি-ফুট ইকুইভালেন্ট ইউনিটস (টিইইউএস) কনটেইনার হ্যান্ডল করার সক্ষমতা নিয়ে চালু হয়েছিল।

কিন্তু এক দশকের বেশি সময় পর— বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জে অবস্থিত এই আইসিডি এখন একটি ব্যর্থ প্রকল্পের প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।এমনকি টার্মিনালটির ব্যবহার হচ্ছে সক্ষমতার ২০ শতাংশেরও কম— যা কখনো কখনো মাত্র ৫ শতাংশেও নেমে আসে।

এখন হয়তো আশার আলো আসতে পারে অপ্রত্যাশিত উৎস থেকে।বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার পরিবহনকারী প্রতিষ্ঠান মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) পানগাঁও আইসিডি আধুনিকায়ন ও পরিচালনার জন্য ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।ফলে বাংলাদেশের লজিস্টিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ সরাসরি নিয়ন্ত্রণ নিতে এই প্রথম কোনো বৈশ্বিক শিপিং জায়ান্ট আগ্রহ দেখাল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন,সরকারের আহ্বানে স্থানীয় ও আন্তর্জাতিক সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে,এমএসসি তাতে রয়েছে।প্রস্তাবগুলো এখন পর্যালোচনা করা হচ্ছে।”

অফিসিয়াল তথ্য অনুযায়ী,বিআইডব্লিউটিএ থেকে ৪৮.২৪ একর জমি লিজ নিয়ে নির্মিত পানগাঁও আইসিডি ২০২৩ সালে প্রায় ৩০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডেল করেছে—যা এর সক্ষমতার মাত্র এক-চতুর্থাংশ।২০২৪ সালে মাসিক হ্যান্ডলিং নেমে আসে ৪ হাজার টিইইউএসের নিচে,অর্থাৎ ব্যবহার হয়েছে সক্ষমতার মাত্র ৫ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন,চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও আইসিডির মাধ্যমে পণ্য খালাস করতে প্রতি টিইইউএসে অতিরিক্ত ৮০০–১,০০০ ডলার খরচ হচ্ছে।এই খরচের মধ্যে রয়েছে,মূল ট্রান্সপোর্ট কোম্পানি বা মেইনলাইন অপারেটর (এমএলও) যেমন মায়েরস্ক এর ব্যয়,স্থানীয় বার্জ অপারেটরদের পরিবহন খরচ বা হলেজ চার্জ,এবং দুই বন্দরে লোডিং-আনলোডিং ও পোর্ট চার্জ।

পানগাঁও আইসিডির দায়িত্বে থাকা বন্দরের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,”বর্তমানে এই বন্দর দিয়ে আসা প্রায় শতভাগ কনটেইনার খালি যাচ্ছে – কারণ কেউ এই বন্দরের মাধ্যমে আর রপ্তানি করছেন না। ফলে জাহাজ মালিকদের অপারেটিং কস্ট পোষানোর জন্য ভাড়া বাড়াতে হয়।২০২৩ সাল পর্যন্ত সপ্তাহে তিনটি জাহাজ এই বন্দরে আসতো,বর্তমানে মাসে তিনটি জাহাজ আসে।”

গত ৭ সেপ্টেম্বর বর্তমান সরকারের একাধিক উপদেষ্টার উপস্থিতিতে পানগাঁও আইসিডিতে অনুষ্ঠিত এক সভায় কর্মকর্তারা একটি নিবন্ধ উপস্থাপন করেন।যাতে বলা হয়,এই বন্দর দিয়ে প্রতি টিইইউএসের জন্য বাড়তি প্রায় ১,০০০ ডলার খরচ হচ্ছে।

রপ্তানিকারকরা কেন পানগাঁও ব্যবহার করছেন না তার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।তিনি বলেন,”রপ্তানির ক্ষেত্রে এই বন্দর দিয়ে বিল অব লেডিং বা বিএল সাবমিট করা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না –নির্ভর করে বায়ার বা তার মনোনীত এজেন্টের উপর।যেহেতু এখান থেকে নির্দিষ্ট শিডিউলে পণ্য যাচ্ছে না,আবার বাড়তি খরচও হচ্ছে – সেজন্য বায়ার এ বন্দরের মাধ্যমে পণ্য অনবোর্ড করার জন্য বিএল দিতে রাজি হয় না।”

ব্যয়বহুল ও পণ্য ছাড়ে বিলম্ব

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন টিবিএসকে বলেন,”পানগাঁওয়ে জাহাজের মাধ্যমে পণ্য আনার চাইতে সড়ক বা রেলপথে আনার খরচ কম হওয়ায় আমদানি ও রপ্তানিকারকরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন না।

এতে সময়ও বেশি লাগে, যা আরেকটি বড় কারণ।তিনি বলেন, “গাজীপুরের একটি কারখানা থেকে পানগাঁওয়ে পণ্য আনতে ট্রাক ভাড়া করতে হয়,সেখানে চালান পৌঁছানোর পর জাহাজে লোডিং,স্টাফ হ্যান্ডলিংসহ তিন থেকে চার দিন সময় লেগে যায়।”

“অথচ ওই কারখানা রাতে ট্রাকে লোড করলে প্রায় একই খরচে পরদিন চট্টগ্রামের আইসিডিতে পণ্য পৌঁছানোর পর কাস্টমস প্রসিডিউরও সম্পন্ন করতে পারবে” – যোগ করেন তিনি।

কাস্টমস জটিলতাও দেরি বাড়ায়। এক শিপিং এজেন্ট বলেন, কাস্টমস ও সিপিএর মধ্যে সমন্বয়হীনতার কারণে পানগাঁওয়ে কনটেইনার ছাড়তে কমপক্ষে তিন দিন বেশি সময় লাগে।

কয়েক বছর আগে তার কাঁচামালের একটি চালান পানগাঁও বন্দর দিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়ার পর তা সময়মত আসেনি,বেশ দেরি করেছে বলে জানান এমবি নিট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম।তিনি বলেন, “এরপর থেকে কোনো কসনাইনমেন্ট এই বন্দর দিয়ে আনিনি।”

অনন্ত গার্মেন্টসের ইনামুল হক খান বাবলুও একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “পানগাঁওয়ে পণ্য পৌঁছানোর পরও চট্টগ্রাম পৌঁছাতে তিন থেকে চারদিন সময় লেগে যায়।সে তুলনায় সড়কপথে পণ্য পাঠানো রপ্তানিকারকের জন্য এখনও দ্রুত ও সাশ্রয়ী।”

পানগাঁওয়ে ভ্যালু মিস-ডিক্লেয়ার করার সুযোগ আর নেই

পুরান ঢাকার অভিজ্ঞ স্টিল আমদানিকারক আমির হোসেন নুরানি একসময় পানগাঁওয়ের মাধ্যমে সিআর কয়েল শিট ও স্ক্র্যাপ স্টিল আনতেন,কিন্তু দ্বিগুণ খরচ ও কাস্টমস ঝামেলায় এখন তা বন্ধ করেছেন।

“ওসাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক কনটেইনারের খরচ ১,২০০ ডলার।কিন্তু চট্টগ্রাম থেকে সেটা পানগাঁওয়ে আনতে বাড়তি খরচ ১,০০০ ডলার।এটা কীভাবে যুক্তিযুক্ত?” তিনি টিবিএসকে বলেন।

এছাড়া পানগাঁও থেকে তার পুরান ঢাকার গুদামে ট্রাকে পণ্য আনতে ভাড়া লাগত প্রায় ১৫ হাজার টাকা—যা সরাসরি চট্টগ্রাম থেকে আনার সমান।এতে বিনা কারণে ১,০০০ ডলার বা তারও বেশি বাড়তি খরচ হয়।”

নুরানি আরও জানান, আগে আমদানিকারকেরা পণ্যের ভ্যালু মিস-ডিক্লেয়ার করে কিছুটা বাড়তি খরচ পুষিয়ে নিতে পারতেন। “এখন সেই সুযোগ প্রায় নেই।তাহলে কেন কেউ বাড়তি খরচ ও সময় নষ্ট করে এই বন্দর ব্যবহার করবে?”

কনটেইনার হারানোয় সুনামের ক্ষতি

এছাড়া কাস্টমসের হয়রানির উদাহরণ তুলে ধরে নুরানি বলেন,একবার চট্টগ্রাম পোর্ট থেকে কনসাইনমেন্ট আনার পথে কিছু কনটেইনার নদীতে পড়ে যায়।এজন্য আমার অন্য সব কন্টেইনার বন্দরে আটকা ছিল এক বছর চার মাস।এই সময়ে আমার যে পোর্ট ডেমারেজ এসেছে,তা ওই পণ্যের দামের চেয়েও বেশি। তা পরিশোধ করতে গিয়ে প্রায় ফকির হয়ে গিয়েছি।”

বাদশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাদশা মিয়া বলেন,এই বন্দর চালু হওয়ার পর শুরুর দিকে তুলা আমদানির উদ্যোগ নিই। কিন্তু আসার পথে একটি কনটেইনার নদীতে পড়ে গেলে কাস্টমস কর্তৃপক্ষ আমার বাকী সব কনটেইনার আটকে রাখে দীর্ঘসময়।

“সেই চালান ছাড়াতে বিপুল পরিশ্রম করতে হয়েছে। তুলার ঘাটতিতে আমার কারখানা অচল ছিল,বন্দরের ডেমারেজ খরচও ক্রমেই বাড়ছিল। এরপর আমি পানগাঁও আর ব্যবহার না করার সিদ্ধান্ত নেই” – তিনি যোগ করেন।

দোষারোপ আর সিন্ডিকেট

পানগাঁও আইসিডির মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ প্রায়ই এই টার্মিনালের দুর্বল পারফরম্যান্সের জন্য কাস্টমসকে দোষারোপ করে। অন্যদিকে কাস্টমস কর্মকর্তারা আবার কাঠামোগত অসুবিধাকে দায়ী করেন।

কাস্টমসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন,”বহির্নোঙ্গর থেকে পানগাঁওয়ের দূরত্ব ২৮৩ কিলোমিটার, যেখানে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার।এত দূরত্ব ও সেকারণে উচ্চ খরচ স্বাভাবিকভাবেই (কাস্টমসের) কার্যক্রম ধীর করে দেয়।”

এর বাইরে,চট্টগ্রাম ও পানগাঁও উভয় বন্দরেই আলাদা কনটেইনার হ্যান্ডলিং চার্জ নেওয়া হয়,যার মধ্যে লোডিং ও আনলোডিং ফি-ও রয়েছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রমতে, কেরানীগঞ্জকেন্দ্রিক একটি পরিবহন সিন্ডিকেটও ট্রাক ভাড়া বাড়িয়ে দিয়েছে,যা সামগ্রিক খরচ আরও বাড়াচ্ছে।

এমএসসির প্রস্তাব—৪০০ মিলিয়ন ডলারের লাইফলাইন

এমন প্রেক্ষাপটে এমএসসি এক সাহসী প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে: সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে পানগাঁও আইসিডির আধুনিকায়ন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দেখা নথিপত্র অনুযায়ী, এমএসসি কনটেইনার ইয়ার্ড সম্প্রসারণ, হ্যান্ডলিং যন্ত্রপাতি আধুনিকায়ন, পূর্ণ অটোমেশন ও ডিজিটাল ট্র্যাকিং চালু, এবং নৌপথ ড্রেজিং ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করেছে।

এমএসসি ২৫টি ডেডিকেটেড বার্জ চালু করবে, যা ঢাকা, চট্টগ্রাম, মোংলা, কলম্বো ও সিঙ্গাপুরের মধ্যে ফিডার সার্ভিস পরিচালনা করবে। পাশাপাশি একটি বিশেষ তুলার গুদাম নির্মাণ করা হবে, যা টেক্সটাইল খাতের খরচ কমাবে।

এমএসসির স্থানীয় এজেন্ট এবং সিকম শিপিংয়ের চেয়ারম্যান আমিরুল হক বলেন, “এটি কোনো পরীক্ষামূলক প্রস্তাব নয়, সিরিয়াস অফার। এমএসসি পানগাঁওকে তাদের গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে চায়।”

সিপিএ’র সদস্য (প্রকৌশল) কমোডর কাওসার রশিদও এমএসসির ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অবকাঠামো উন্নয়ন ও আধুনিক সরঞ্জাম সংযোজনের পাশাপাশি এ শিপিং জায়ান্ট ২৫টি জাহাজের বহর নিয়ে আসবে, যা চট্টগ্রাম ও মোংলা থেকে পিআইসিটিতে কনটেইনার পরিবহন করবে।”

চট্টগ্রামে সাম্প্রতিক এক কর্মশালায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা এমএসসির সঙ্গে আলোচনার শেষ পর্যায়ে আছি। নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে আশা করি।”

তিনি আরও বলেন, “টার্মিনালের পাশাপাশি একটি কটন ওয়ারহাউজ তৈরি হবে, যেখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা তুলা সংরক্ষণ করা হবে। এই গুদাম দেশের টেক্সটাইল শিল্পে গতি আনবে।”

এনিয়ে রপ্তানিকারকেরাও আশাবাদী। “এমএসসি বাস্তবায়ন করলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমতে পারে,” বলেন পোশাক খাতের এক ব্যবসায়ী নেতা।

তবে সমালোচকেরা সতর্ক করছেন ঝুঁকি নিয়েও। “রেড সি গেটওয়ে টার্মিনালের মতো বিদেশি অপারেটরদের সঙ্গে বিরোধ দেখিয়েছে, পানগাঁও এমএসসির হাতে গেলে ট্যারিফ ও খরচ বেড়ে যেতে পারে,” সতর্ক করে বলেন সিপিএ’র এক সাবেক কর্মকর্তা।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম
    • newadminnewadmin
    • মার্চ ১১, ২০২৬

    মোংলা প্রতিনিধি।।মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে এমভি ক্যালিপসো এন নামের একটি জাহাজ মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। বুধবার (১১ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিক নগদ ক্রয় চুক্তি জি-টু-জি–০৩ এর আওতায় এ গম আমদানি করা হয়েছে। এর আগে জি-টু-জি–০১ ও জি-টু-জি–০২ চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে পৌঁছেছে। এর মধ্যে জি-টু-জি–০১ চুক্তির আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি-টু-জি–০২ চুক্তির আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন—মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে। খাদ্য মন্ত্রণালয় জানায়,দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন।এর মধ্যে দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন।বাকি চাহিদা পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করা হয়। মোংলা বন্দরে পৌঁছানো জাহাজের গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
    • newadminnewadmin
    • মার্চ ১১, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের প্রতিষ্ঠিত পোল্ট্রি খামারি মোঃ জাহাঙ্গীর আলম খান আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন।প্রতিশ্রুত ঋণ না পাওয়ায় তিনি কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন। ভুক্তভোগী সূত্রে জানা যায়,জাহাঙ্গীর আলম খান দীর্ঘদিন ধরে তার জাহাঙ্গীর পোল্ট্রি ফার্মে চারটি খামারে প্রায় ১০ হাজার মুরগি লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি আইপিএস রোগে আক্রান্ত হয়ে তার খামারের অধিকাংশ মুরগি মারা গেলে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ অবস্থায় আমব্রেলা ফাউন্ডেশনের মাওনা ইউনিয়নের চকপাড়া প্রশিকা মোড় শাখার ম্যানেজার তাকে নতুন করে ৫ লাখ টাকার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।এর আগে নেওয়া ৩ লাখ টাকার ঋণের ৩/৪ কিস্তি বাকি থাকলেও নতুন ঋণের আশ্বাস দিয়ে তাকে একসাথে প্রায় ৭০ হাজার টাকা পরিশোধ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তিনি। জাহাঙ্গীর আলম খান জানান,২০২৬ সালের ১ ফেব্রুয়ারি নতুন ঋণ দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা দেওয়া হয়নি। ফলে সিপি কোম্পানির প্রায় ৬০ হাজার টাকা পাওনা পরিশোধ করতে না পারায় কোম্পানি থেকে মুরগির বাচ্চা ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন,“ছোটবেলায় বাবা-মা হারিয়েছি।তিন সন্তান নিয়ে কষ্ট করে খামার গড়ে তুলেছি।আইপিএস রোগে দুইবার মুরগি মারা যাওয়ার পর সংসার চালানো কঠিন হয়ে পড়ে। নতুন ঋণের আশ্বাসে আত্মীয়ের কাছ থেকে ধার করে ৬৮ হাজার টাকা পরিশোধ করেছি।কিন্তু প্রতিশ্রুত ঋণ না পাওয়ায় এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।” তার দাবি,১০ হাজার মুরগি লালন-পালন করতে পারলে খরচ বাদ দিয়েও প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা আয় করা সম্ভব হতো। কিন্তু ঋণ না পাওয়ায় খামারের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে স্থানীয় এক ডিলারের সহায়তায়…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 9 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 30 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 33 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 15 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 30 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 43 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 25 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 39 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 41 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 17 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 32 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 30 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 31 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 34 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 44 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 30 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 28 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 44 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 48 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 22 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 41 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 45 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 48 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 32 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 65 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 58 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 13 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 33 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 38 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 32 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 39 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া