অনলাইন ডেস্ক রিপোর্ট।।চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)।সংস্থাটি দাবি করেছে, ইউক্রেনকে পারমাণবিক বোমা অথবা অন্তত একটি ‘ডার্টি বম্ব’ (তেজস্ক্রিয় বোমা) সরবরাহের লক্ষ্যে গোপনে কাজ করছে লন্ডন ও প্যারিস।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এসভিআর জানায়,পশ্চিমা এই দুই দেশ মনে করছে— ইউক্রেনের হাতে যদি শক্তিশালী বা ‘অলৌকিক’ কোনো অস্ত্র পৌঁছে দেওয়া যায়,তাহলে যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনায় রাশিয়ার কাছ থেকে কিয়েভ আরও অনুকূল শর্ত আদায় করতে পারবে।এ উদ্দেশ্যে ইউক্রেনকে কৌশলগতভাবে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
রুশ গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী,ইউক্রেনের কাছে পারমাণবিক সরঞ্জাম ও প্রযুক্তি গোপনে হস্তান্তরের বিষয়টি নিয়ে কাজ চলছে।সম্ভাব্য বিকল্প হিসেবে ফ্রান্সের সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত কমপ্যাক্ট ওয়ারহেডের কথাও উল্লেখ করা হয়েছে।একই সঙ্গে বলা হয়েছে, জার্মানি এ ধরনের উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
এসভিআর আরও অভিযোগ করে,পশ্চিমা দেশগুলো চাইছে ইউক্রেনের পারমাণবিক সক্ষমতা এমনভাবে প্রকাশ পাক যেন এটি কিয়েভের নিজস্ব উদ্ভাবন বলে মনে হয়,যাতে আন্তর্জাতিক দায় এড়ানো যায়।
রাশিয়ার মতে,এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-র সুস্পষ্ট লঙ্ঘন।এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল।
তবে এখন পর্যন্ত যুক্তরাজ্য,ফ্রান্স বা স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্র থেকে এ অভিযোগের পক্ষে নিশ্চিত প্রমাণ বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আনাদুলু নিউজ
![]()




















































সর্বশেষ সংবাদ :———