নিজস্ব প্রতিবেদক।।ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানায়,ঘোষণার সময় থেকেই নতুন দাম কার্যকর হবে। ফলে আজ বিকাল থেকেই গ্রাহকরা কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।
এদিকে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়ে থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
![]()




















































সর্বশেষ সংবাদ :———